1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

খুলনায় সড়ক দুর্ঘটনা রোধকল্পে পেশাদার চালকদের বিআরটিএ’র প্রশিক্ষণ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫
  • ৯১ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

খুলনা ব্যুরো

সড়ক দুর্ঘটনা রোধকল্পে বিআরটিএ খুলনা এর উদ্যোগে গতকাল ৬ই জানুয়ারি রোজ মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ১৯৫ জন পেশাদার গাড়িচালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ০১ দিনের জন্য রিফ্রসার্স প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

খুলনা বিআরটিএ কার্যালয় শিরোমণি বাদামতলা নিজস্ব ভবনে প্রশিক্ষণ কর্মশালায় অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্বে ছিলেন বিআরটিএ খুলনা সার্কেল এর মোটরযান পরিদর্শক মোঃ সাইফুল ইসলাম এবং সভাপতিত্ব করেন বিআরটিএ খুলনা সার্কেল এর সহকারী পরিচালক (ইঞ্জিঃ) উসমান সরওয়ার আলম। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিআরটিএ খুলনা বিভাগের অপরিচালক (ইঞ্জিঃ) মোঃ আতিকুর রহমান, খুলনা মেডিকেল কলেজের এনাটমি বিভাগের প্রভাষক ডা: অনিন্দ্য কুমার সাহা,কেএমপি ট্রাফিক শাখার পুলিশ পরিদর্শক মাহমুদে আলম, বিআরটিএ খুলনা সার্কেল এর মোটরযান পরিদর্শক মোঃ সাইফুল ইসলাম। উক্ত কর্মশালায় শীতকালে ,ঘনকুয়াশায় গাড়ি চালানোর বিষয়ে ড্রাইভারদেরকে গাড়ির সর্বোচ্চ ৪০ গতিসীমা, ওভারলোড না দেয়া, ওভার স্পীডে গাড়ি না চালানো, ওভার কনফিডেন্স না হওয়া সহ দেশের ট্রাফিক বিভাগের প্রচলিত আইন মেনে চলা সম্পর্কে সঠিকভাবে দিক নির্দেশনা দেয়া হয় এবং প্রশিক্ষণার্থীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park