1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

খুলনায় সন্ত্রাসীর গুলিতে আকাশ নামের এক যুবক গুরুতর আহত

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ১২০ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

খুলনায় সন্ত্রাসীর গুলিতে আকাশ নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন। শুক্রবার রাত ৮ টার দিকে নগরীর মিয়াপাড়া বন্ধনের মোড়ে এ ঘটনাটি ঘটে। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল ক‌লেজ হাসপাতালে নিয়ে যায়। আহত আকাশ পূর্ব বানিয়াখামার চৌধুরী গলির বাসিন্দা জনৈক হাফিজুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আকাশ রাত ৮ টার দিকে মিয়াপাড়া বন্ধনের মোড়ে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল। এর কিছুক্ষণ পর ৭ থেকে ৮ জনের একদল সন্ত্রাসী দল তাকে ঘিরে ফেলে। কিছু বুঝে ওঠার আগেই তাকে হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসীরা পরপর দু’টি গুলি ছোড়ে। একটি গুলি তার পেছন কোমরে বিদ্ধ হয়।

গুলির শব্দ পেয়ে স্থানীয়রা এগিয়ে এলে সন্ত্রাসীরা ঘটনাস্থল ত্যাগ করে। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসার জন্য খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

একটি সূত্রে জানা গেছে, আহত আকাশ ছাত্রলীগ নেতা রোহান হত্যা মামলার আসামি। তারা বিরুদ্ধে খুলনা থানায় একাধিক অভিযোগ রয়েছে। ২০০১ সালে আকাশের বাবা হাফিজুল ইসলামকেও ক্যাসল সালাম হোটেলের ভেতর সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park