1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

খুলনায় সমিতির টাকার দ্বন্দ্বে ছেলের হাতে বাবার মৃত্যু

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ১৫২ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক 

খুলনার সোনাডাঙ্গা থানার বসুপাড়া (বাঁশতলা মোড়) এলাকায় সমিতির টাকার দ্বন্দ্বকে কেন্দ্র করে ছেলের হাতে বাবার মৃত্যুর অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) রাত আনুমানিক ১১টার দিকে বরকতিয়া মসজিদের সামনে তাদের নিজ বাসায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম লিটন খান। তিনি পেশায় মাছ ব্যবসায়ী ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুরে লিটনের স্ত্রী অফিসে গেলে বাড়িতে ছিলেন তার ছেলে আবু বক্কার সিদ্দিক ওরফে লিমন এবং লিমনের স্ত্রী চাদনী। রাতে বাড়ি ফিরে দরজায় বাইরে থেকে তালা দেওয়া দেখতে পান লিটনের স্ত্রী। তালা খুলে ভেতরে প্রবেশ করলে তিনি মেঝেতে লিটনের নিথর দেহ দেখতে পান। এ সময় তার গলায় ওড়না পেঁচানো অবস্থায় রক্তাক্ত মরদেহ এবং পাশে রক্তমাখা বটি পড়ে থাকতে দেখা যায়।

স্থানীয়রা দাবি করেছেন, সম্প্রতি একটি এনজিও সমিতির টাকা নিয়ে পারিবারিক দ্বন্দ্ব চলছিল। ধারণা করা হচ্ছে, সেই বিরোধের জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটেছে। ঘটনার পর থেকে নিহতের ছেলে লিমন ও পুত্রবধূ চাদনী পলাতক রয়েছেন। তারা চার দিন আগে ঢাকা থেকে খুলনায় এসেছিলেন।

সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। হত্যার সুনির্দিষ্ট কারণ উদঘাটনের চেষ্টা চলছে। মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park