1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

খুলনায় সহকারী কমিশনার (ভূমি) পদায়ন লটারির মাধ্যমে, প্রশাসনিক স্বচ্ছতার উদ্যোগ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ১৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক 

খুলনায় প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে লটারির মাধ্যমে ১৫ জন সহকারী কমিশনার (ভূমি) বা এসি ল্যান্ডের পদায়ন করা হয়েছে। রবিবার বিকেলে খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে এসি ল্যান্ডরা নিজ হাতে কর্মস্থলের নাম নির্ধারণ করেন।

ডিভিশনাল কমিশনার মোহাম্মদ ফিরোজ সরকার জানিয়েছেন, এই উদ্যোগ প্রশাসনিক স্বচ্ছতা ও তদবির বা প্রভাব এড়ানোর অংশ হিসেবে নেওয়া হয়েছে। এর আগে একই পদ্ধতিতে ২১ জন সার্ভেয়ারকে বদলির জন্য লটারির মাধ্যমে কর্মস্থল নির্ধারণ করা হয়েছিল, যা প্রশংসিত হয়েছিল।

ফিরোজ সরকার খুলনার দায়িত্ব গ্রহণের পর থেকে প্রশাসনিক সিন্ডিকেট ভেঙে কার্যকর প্রশাসন গড়ে তুলতে একের পর এক ব্যতিক্রমী পদক্ষেপ গ্রহণ করেছেন। তার এসব উদ্যোগে খুলনার মাঠ প্রশাসনে নতুন উদ্দীপনা ও গতিশীলতা ফিরে এসেছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

 

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park