
নিজস্ব প্রতিবেদক
খুলনা, ২৯ এপ্রিল ২০২৫ (মঙ্গলবার):
খুলনা মহানগর পুলিশের (কেএমপি) খালিশপুর থানা পুলিশ সাজাপ্রাপ্ত আসামি রাব্বি আহম্মেদকে গ্রেফতার করেছে। সোমবার (২৮ এপ্রিল) রাতে মুজগুন্নী কাজীপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
রাব্বি আহম্মেদের বিরুদ্ধে রামপাল থানার জিআর ১০৬/১৯ মামলায় দণ্ডবিধির ৩৭৯ ধারায় এক বছর সশ্রম কারাদণ্ড এবং ৩১ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ ছিল।
গ্রেফতারকৃত রাব্বি আহম্মেদ মুজগুন্নী কাজীপাড়ার বাসিন্দা এবং তার পিতার নাম ফিরোজ মিয়া। পুলিশ তাকে আদালতে সোপর্দ করেছে।