1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

খুলনায় সেনা অভিযানে অস্ত্র ও বিপুল নগদ অর্থসহ গ্রেনেড বাবু বাহিনীর সদস্য আটক

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫
  • ২৬৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

খুলনা প্রতিনিধি

খুলনা সদর থানাধীন ৭ ও ৮ নম্বর সামসুর রহমান রোডে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র, গুলি, মাদক এবং ৩৮ লাখ টাকার বেশি নগদ অর্থসহ চারজনকে আটক করেছে সেনাবাহিনী। অভিযানে নেতৃত্ব দেন বিএ-১০০০৫ মেজর দেবাশীষ সরকার।

গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ০৪ এপ্রিল ২০২৫, রাত আনুমানিক ২টার দিকে সেনাবাহিনীর একটি দল খুলনা মহানগরের সামসুর রহমান রোডে শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবু ও তার সহযোগী সোহাগের বাড়িতে অভিযান চালায়।

অভিযানে একটি ৯ এমএম পিস্তল, ৪ রাউন্ড গুলি, একটি পিস্তল ম্যাগাজিন, একটি লম্বা চাপাতি, একটি বিদেশি বাইনোকুলার, ১ বোতল বিদেশি লিকার, মোট ৩৮,১৬,৫৫৩ টাকা নগদ অর্থ এবং ৫টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

আটককৃতদের পরিচয়: ১। মোঃ রাব্বি চৌধুরী (২১), পিতা: জুনায়েদ চৌধুরী মিন্টু, গ্রাম: ৭ নং সামসুর রহমান রোড, থানা: খুলনা সদর, জেলা: খুলনা। ২। মোঃ সুমন (২৭), পিতা: মোঃ মোতালেব, গ্রাম: উত্তর কুরাইল্লা, পোস্ট: কাশিগঞ্জ, থানা: বোরহানউদ্দিন, জেলা: ভোলা। ৩। মোঃ জুনায়েদ চৌধুরী (৭০), পিতা: মৃত আবুল হায়াত, গ্রাম: ৭ নং সামসুর রহমান রোড, থানা: খুলনা সদর, জেলা: খুলনা। ৪। মোঃ আরাফাত (২৮), পিতা: আব্দুর রাজ্জাক, গ্রাম: পিপলস নিউ কলোনি, থানা: খালিশপুর, জেলা: খুলনা।

উদ্ধারকৃত সব আলামত ও আটককৃত আসামিদের খুলনা সদর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় কর্তৃপক্ষ।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park