1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

খুলনায় হেফাজত ইসলামের প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল, গণহত্যার বিচার ও সংবিধানে আল্লাহর উপরে আস্থা পুনর্বহালের দাবী

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
  • ১৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক 

আজ ২৫ এপ্রিল ২০২৫ তারিখ বিকাল ৪:০০ টায় খুলনা নগরীর সদর থানাধীন ডাকবাংলা মোড়ে হেফাজত ইসলাম বাংলাদেশ খুলনা মহানগর ও জেলা শাখার উদ্যোগে ফ্যাসিবাদের আমলে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার, গণহত্যার বিচার, বহুত্ববাদের পরিবর্তে সংবিধানে আল্লাহর উপে আস্থা ও বিশ্বাস পুনর্বহাল, নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন বাতিল, ফিলিস্তিনে এবং ভারতের মুসলিম গণহত্যা ও নিপীড়ন বন্ধের দাবীতে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশ ও মিছিলে সভাপতিত্ব করেন হেফাজত ইসলাম বাংলাদেশ খুলনা জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মুশতাক আহমাদ। এছাড়াও উপস্থিত ছিলেন খুলনা মহানগর শাখার সভাপতি মাওলানা সাখাওয়াত হোসেন, খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক মাওলানা গোলাম রহমান, খুলনা জেলা শাখা সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল্লাহ ইয়াহিয়া, খুলনা মহানগরের সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মুফতি শহিদ সাইদুর রহমান, খুলনা জেলার সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা শহিদুল ইসলাম, বটিয়াঘাটার সভাপতি মুফতি সলিমুল্লাহ প্রমুখ।

বক্তাগণ তাদের বক্তব্যে বলেন, “আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, সংস্কার করুন তাতে আমাদের পূর্ণ সমর্থন রয়েছে, কিন্তু ইসলামকে বাদ দিয়ে সংস্কার করলে তৌহিদী জনতা তা মেনে নেবে না। মুসলিম বিশ্ব একত্ববাদে বিশ্বাসী, তাই বহুত্ববাদ সংবিধানে যুক্ত হলে ধর্মপ্রাণ মুসলিম কখনো মেনে নেবে না। বর্তমান সংস্কার কমিশনের অনেকেই ইসলাম বিদ্বেষী। যৌনকর্মীকে শ্রমিক মর্যাদা দেওয়া ইসলামের পরিপন্থী। সংবিধানে যে নীতিমালা কুরআন সুন্নাহর সাথে সংঘর্ষিক তা অন্তর্ভুক্ত করা হলে তা কখনোই মেনে নেওয়া হবে না।”

তারা আরও বলেন, “বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে যে সকল আলেম-ওলামা ভাইদের মিথ্যা মামলা দেওয়া হয়েছে, তাদেরকে অবিলম্বে মুক্তি দিতে হবে। ভারতে মুসলিমদের ওপর যে নির্যাতন হচ্ছে তা দ্রুত বন্ধ না করলে বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমান ভারতে যেতে বাধ্য হবে। ফিলিস্তিন ও ভারতের মুসলমানদের ওপর নির্যাতন বন্ধ না হলে, হেফাজতে ইসলাম বাংলাদেশ ২০১৩ সালে যেভাবে ন্যায়ের জন্য রক্ত দিয়েছে, সেভাবে আবারও প্রস্তুত।”

বক্তাগণ আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, “এ দেশের ৯৫% মুসলমান। বাংলাদেশের যে সরকারই ইসলাম বিদ্বেষী কাজ করবে, তৌহিদী জনতা তার বিপক্ষে অবস্থান নেবে। নারী সংস্কার কমিশনে বিভিন্ন প্রতিষ্ঠানের মহিলা আলেমা নিয়োগ করে নারীদের অধিকার নিশ্চিত করতে হবে। যেখানেই ইসলামের শত্রুতা থাকবে, ইসলামের বিরুদ্ধে কোনো কাজ হবে, সেখানেই হেফাজতে ইসলাম প্রতিরোধ গড়ে তুলবে। নারী সংস্থার কমিশনের প্রতিবেদনসহ সংস্কার কমিশন বাতিল করতে হবে।”

এছাড়া, হেফাজতে ইসলাম বাংলাদেশ আগামী ৩ মে ২০২৫ তারিখ ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ১০:০০ ঘটিকায় পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বহুত্ববাদের পরিবর্তে সংবিধানে আল্লাহর উপরে আস্থা ও বিশ্বাস পুনর্বহাল, নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন বাতিলের দাবিতে সমাবেশ আয়োজন করবে। এই কর্মসূচি সফল করতে উপস্থিত সকলকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়।

বিক্ষোভ মিছিলটি ডাকবাংলা মোড় থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলো অতিক্রম করে নিউ মার্কেটস্থ বায়তুল নূর মসজিদের সামনে এসে শেষ হয়। মিছিলের প্রতি মুহূর্তে ছিল উত্তেজনাপূর্ণ পরিবেশ, তবে পুলিশ বাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থা মিছিলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সহায়তা করেছে। মিছিলে অংশগ্রহণকারীরা তাদের ক্ষোভ ও দাবির প্রতি দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন, এবং শেষ পর্যায়ে সেখানে বিশেষ দোয়ার মাধ্যমে সমাবেশ শান্তিপূর্ণভাবে শেষ হয়।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park