
ওয়াহিদ মুরাদ, স্টাফ রিপোর্টার
খুলনা জেলার দিঘলিয়া উপজেলার ঐতিহ্যবাহী আয়তুননেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ জানুয়ারি) সকালে বিদ্যালয়ের নিজস্ব মাঠে অনুষ্ঠিত এই ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন আলহাজ্ব মোল্যা মিজানুর রহমান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দিঘলিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক এম সাইফুর রহমান মিন্টু এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাস্টমস কর্মকর্তা ও ক্রীড়া অনুরাগী মোঃ ফারুক হোসেন।
ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিকতা
প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে বেলুন, ফেস্টুন ও পায়রা উড়িয়ে ক্রীড়া প্রতিযোগিতার সূচনা করা হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীরা মনোজ্ঞ কুচকাওয়াজের মাধ্যমে অতিথিদের অভিবাদন জানান ও শপথ গ্রহণ করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: মোঃ এরশাদ আলী খান সবুজ,মোঃ সজল খান, মোঃ আকিদুল শরীফ
দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা
বিদ্যালয়ের শিক্ষকদের সুন্দর উপস্থাপনার মধ্য দিয়ে ২৬টি ইভেন্টে দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ ছরোয়ার হোসেন ক্রীড়া প্রতিযোগিতাকে সফলভাবে সম্পন্ন করতে সহায়তা করায় বিদ্যালয়ের ছাত্রীরা, অভিভাবক, শুভাকাঙ্ক্ষী ও শুভানুধ্যায়ীসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান। অনুষ্ঠানের প্রধান অতিথি মোঃ ফারুক হোসেন এবং অন্যান্য সুধীজন বক্তব্য প্রদান করেন।
উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ
অনুষ্ঠানে প্রায় ১,০০০ জন অতিথি উপস্থিত ছিলেন, যাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন: গাজী জাকির হোসেন, বিশ্বাস আঃ হাই, সোহেল পারভেজ কাকন, জুয়েল বিশ্বাস, সাইফুল আলম সানি, শেখ ফরিদ হোসেন, তৈয়ব মোল্যা,সবুজ শেখ এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিদ্যালয়ের শুভানুধ্যায়ীরা অনুষ্ঠানে অংশ নেন।
সমাপ্তি ঘোষণা
পুরস্কার বিতরণ শেষে অনুষ্ঠানের সভাপতি দিঘলিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক এম সাইফুর রহমান মিন্টু সমাপনী বক্তব্য প্রদান করে অনুষ্ঠান শেষ ঘোষণা করেন। এবারের আয়তুননেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শিক্ষার্থীদের মাঝে উদ্দীপনা, ক্রীড়ার প্রতি আগ্রহ ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।