1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

খুলনার খানজাহান আলী হকার্স মার্কেটে যৌথবাহিনীর অভিযান

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ১৩৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক 

খুলনার খানজাহান আলী হকার্স মার্কেটে শনিবার (২৩ আগস্ট) যৌথবাহিনী অভিযান চালিয়ে ৮ টনের বেশি অবৈধ পলিথিন জব্দ করেছে। অভিযান সকাল ১১টা থেকে শুরু হয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে। এ সময় তিনটি প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয় এবং একজন মালিককে না পাওয়ায় তার প্রতিষ্ঠান সীলগালা করা হয়েছে।

নৌবাহিনী ও র‍্যাবের সমন্বয়ে পরিচালিত এই অভিযানে মার্কেটের চারটি প্রতিষ্ঠানের আটটি গোডাউন পরিদর্শন করা হয়। এতে মোট ৮ হাজার ৮৫ কেজি অবৈধ পলিথিন জব্দ করা হয়। গৌতম স্টোর, উত্তম স্টোর ও টিউলিপ স্টোর থেকে ৪ হাজার ৪৬০ কেজি পলিথিন উদ্ধার করা হয় এবং এই তিনটি প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে, রনি স্টোরের মালিককে না পাওয়ায় সেখানে ৩ হাজার ৬২৫ কেজি পলিথিন উদ্ধার করে প্রতিষ্ঠানটি সীলগালা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম। তিনি বলেন, “পরিবেশের জন্য ক্ষতিকর পলিথিনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আজকের অভিযান একটি বড় সাফল্য। এর আগে হকার্স মার্কেটে এত বড় অভিযান পরিচালিত হয়নি।”

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park