
রবিবার ২৯ ডিসেম্বর ২০২৪ তারিখ দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ২৯ ডিসেম্বর ২০২৪ তারিখ রবিবার আনুমানিক সকাল ০৭০০ ঘটিকায় বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোন অধীননস্থ বিসিজি স্টেশন রূপসা কর্তৃক খুলনার খান জাহান আলী টোল প্লাজা সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি যাত্রীবাহী বাস তল্লাশী করে ১১ কেজি ৬৯১ গ্রাম গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিদ্বয় মোঃ কাজল (২৯), খুলনা জেলা ও মোঃ আবুল হোসেন (৪২), মাদারীপুর জেলার বাসিন্দা।
তিনি আরও বলেন, জব্দকৃত গাঁজা এবং আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে রুপসা থানায় হস্তান্তর করা হয়।