
বিশেষ প্রতিনিধি
গত ২জুন ২০২৪ খুলনা মহানগর খালিশপুর থানার অন্তগত ১২ নং ওয়ার্ড আওয়ামী লীগের মুলতবী কাউন্সিলের দ্ধিতীয় অধিবেশন সরকারী হাজী মোহাম্মদ মহসিন কলেজ প্রাঙ্গনে কাউন্সিলের সভাপতি খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক কাউন্সিলরদের সর্বসম্মতিক্রমে কন্ঠ ভোটে ১২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি থানা আওয়ামী লীগ নেতা শেখ মঞ্জুরুল আলম মঞ্জু ও সাধারণ সম্পাদক সাবেক ১২ নং ওয়ার্ড কাউন্সিলর মো: মুনিরুজ্জামান মনির ও সহ সভাপতি মো : জুবায়ের হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী মিরাজুর রহমানের নাম ঘোষণা করেন।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও খুলনা- ৩ আসনের মাননীয় সংসদ জননেতা এস এম কামাল হোসেন এমপি।কাউন্সিল সঞ্চালনা করেন খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা। এ সময় অন্যান্যদের মধ্যে খুলনা মহানগর আওয়ামী লীগ সহ সভাপতি মো: শহিদুল ইসলাম, খুলনা মহানগর আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ ফারুক আহমেদ,খালিশপুর থানা আওয়ামী লীগ সভাপতি এ কে এম সানাউল্লাহ নান্নু,সাধারণ সম্পাদক আলহাজ্ব মনিরুল ইসলাম বাশার, খালিশপুর থানা আওয়ামী লীগ নেতা কাইজার আহমেদ, খুলনা মহানগর আওয়ামী লীগ নেতা ও সাবেক প্যানেল মেয়র ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর আমিনুল ইসলাম মুন্না, খুলনা মহানগর আওয়ামী লীগ দপ্তর সম্পাদক মুন্সি মাহাবুব আলম সোহাগ,মহানগর আওয়ামী লীগ সদস্য মো: অকিল আহমেদ,প্যানেল মেয়র- ২ ও ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর এস এম খুরশিদ আহমেদ টোনা, সাবেক প্যানেল মেয়র ও কাউন্সিলর আলী আকবর টিপু,প্যানেল মেয়র- ৩ ও সংরক্ষিত আসনের কাউন্সিলর মেমোরি সুফিয়া রহমান শুনু, ১৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি এস এম মোরশেদ আহমেদ মনি, ১১ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মো: জাকির হোসেন, ৯ নং ওয়ার্ড কাউন্সিলর মো: লিটন,সাবেক সংরক্ষিত আসনের কাউন্সিলর ও খুলনা মহানগর মহিলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক পারভীন আক্তার, মো: লুৎফর রহমান,জাহিদুর রহমান সন্টু, মোস্তফা কামাল, মো: রবিউল হোসেন খান, মো: ইমরান মিঠু, নজরুল ইসলাম লিমু,মো: রামিজ সহ ১২ নং ওয়ার্ড আওয়ামীলীগ কাউন্সিলর বৃন্দ সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য ২০২২ সালের ১৫ অক্টোবর ১২ নং ওয়ার্ডের দ্ধি বার্ষিক সন্মেলনের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় এবং পরবর্তীতে সন্মেলনের সভাপতি আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক প্রথম অধিবেশনের মুলতবি ঘোষণা করেন।