1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

খুলনার জোড়া গেট বাজারে কোরবানির পশুর হাট উদ্বোধন

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২ জুন, ২০২৫
  • ২৪৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

ওয়াহিদ মুরাদ, স্টাফ রিপোর্টার–

খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে জোড়াগেট বাজার চত্বরে কোরবানির পশুরহাট এর উদ্বোধন অনুষ্ঠান আজ ১ জুন ২০২৫ (রবিবার) বিকেলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার এবং খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ ফিরোজ সরকার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন এন্ড ফিন্যান্স, অতিঃ দায়িত্বে ট্রাফিক এন্ড প্রটোকল) আবু রায়হান মোহাম্মদ সালেহ।

প্রধান অতিথি কোরবানির পশুরহাট উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান, বিভিন্ন স্থান থেকে কোরবানির পশুরহাটে আগত পশুর মালিকদের নিরাপত্তা ও অন্যান্য সুযোগ সুবিধা নিশ্চিত করতে বিভিন্ন কমিটি গঠন করে দেওয়া হয়েছে। হাটের ময়লা আবর্জনা পরিষ্কার এর বিষয়ে সিটি কর্পোরেশন তৎপর থাকবে। হাটে প্রয়োজনীয় পানি সরবরাহের বিষয়টি নিশ্চিত করা হবে। গুরুত্বপূর্ণ দায়িত্ব বন্টন করে পৃথক পৃথক কমিটি কাজ করবে। তিনি আরও জানান, হাসিলের ক্ষেত্রে জনগণের দাবির প্রেক্ষিতে এ বছর আমরা গত বছরের তুলনায় ৫ শতাংশ থেকে কম করে ৪ শতাংশে এনেছি। তারপরও আমরা আশা করছি গত বছরের তুলনায় এবছর বেশি হাসিল আদায় হবে, যা আমরা সরকারি তহবিলে জমা দেবো। এই পশুরহাটে দলমত নির্বেশেষে সবাই আমাদের সহযোগিতা করছে। জাল টাকা সনাক্ত করার ক্ষেত্রে খুলনার বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে।

কোরবানির পশুর হাটে আগত ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে পুরো হাট এলাকা জুড়ে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে, যা ২৪ ঘণ্টা মনিটরিং করবে খুলনা মেট্রোপলিটন পুলিশ। জাল টাকা সনাক্তকরণের জন্য খুলনা সিটি কর্পোরেশন এবং খুলনা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে “জাল টাকা সনাক্তকরণ বুথ” স্থাপন করা হয়েছে। হয়রানি ও প্রতারণা এড়াতে হাট এলাকায় অতিরিক্ত সংখ্যক পুলিশ ডিউটিতে মোতায়েন করা হয়েছে। হাটে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা, ট্রাফিক কন্ট্রোল, স্বাস্থ্যসেবা ও পরিস্কার-পরিচ্ছন্নতার বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এছাড়াও খুলনা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে হাটে “অ্যাওয়ারনেস কার্ড” (সচেতনতামূলক লিফলেট) বিতরণ করা হবে।

খুলনা সিটি কর্পোরেশনের সচিব ও পশুহাট কমিটির আহবায়ক শরীফ আসিফ রহমান-এর সভাপতিত্বে হাট উদ্বোধনের সময় পুলিশ, র‌্যাব, ফায়ার সার্ভিসের কর্মকর্তাসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াকর্মীরা উপস্থিত ছিলেন ।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park