1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

খুলনার ডুমুরিয়ায় সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত 

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১ এপ্রিল, ২০২৪
  • ২৩৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

খুলনার ডুমুরিয়ায় সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী খলিলুর রহমান এক জন নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালক নাজমুল ইসলাম (৩৫) আহত হন।

 

রোববার (৩১ মার্চ) দুপুরে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের আঙ্গারদহ নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। নিহত খলিলুর রহমান সাতক্ষীরার ভালুকাচাঁদপুর গ্রামের মৃত জহির সর্দারের ছেলে ।

 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্র জানায়, রোববার (৩১ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের আঙ্গারদহ নামক স্থানে সাতক্ষীরা থেকে ছেড়ে আসা মোটরসাইকেল স্থানে পৌঁছালে খলিলুর রহমানকে একটি ট্রাক পেছন থেকে মোটরসাইকেল চাপা দিয়ে দ্রুত গতিতে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

 

আহত মোটরসাইকেল চালক নাজমুল ইসলামকে উদ্ধার করে ডুমুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয় এবং নিহত খলিলুর রহমানের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মর্গে পাঠানো হয়েছে।

 

ঘটনাস্থলে ডুমুরিয়া ফায়ার সার্ভিসের টিম, ডুমুরিয়া থানা পুলিশ ও খর্নিয়া হাইওয়ে পুলিশ আইন-শৃঙ্খলা ও উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন।

 

খর্ণিয়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হামিদ উদ্দীন জানায়, ধাক্কা দিয়ে ট্রাকটি পালিয়ে যায় এবং নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park