1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

খুলনার তেরখাদায় ২ পুলিশ কর্মকর্তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিএনপি’র মানববন্ধন

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪
  • ২৪৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক

স্বৈরাচার শেখ হাসিনা সরকারের আমলে পুলিশ বাহিনীর পেটোয়া দুই কর্মকর্তা অতিরিক্ত আইজিপি (অবঃ) শেখ মারুফ হাসান ও অতিরিক্ত ডিআইজি শেখ মেহেদী হাসান পলাশকে অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে তেরখাদায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি উপজেলা শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। শুক্রবার বেলা ১১ টায় উপজেলা সদরের কাটেংগা বাজারে মানববন্ধনে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি চৌধুরী কওসার আলী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ রবিউল হোসেন, যুগ্ম আহবায়ক ইকরাম হোসেন জমাদার, যুবদলের আহবায়ক মোল্লা হুমায়ুন কবির,গোলাম মোস্তফা ভুট্টো, কামরুল মোল্লা,সাইফুল মোড়ল,মোবাশ্বের আলম,শামীম আহমেদ রমিজ, তহিদ শিকদার, ছাত্রদল নেতা চৌধুরী আসাবুর, সাব্বির আহমেদ টগরসহ আরো অনেকে। এ সময় বিএনপি’র নেতৃবৃন্দ বলেন,খুনি শেখ হাসিনা সরকারের আমলে কুলাঙ্গার দুই পুলিশ কর্মকর্তা আমাদের ঘরে থাকতে দেয়নি। আমাদের উপর নানাভাবে মামলা হামলাসহ নির্যাতন চালিয়েছে। যার কারণে অবিলম্বে তাদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park