1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

খুলনার দাকোপে কোস্ট গার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্রসহ ৩ সন্ত্রাসী আটক

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৩১ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

খুলনার দাকোপে যৌথ অভিযান চালিয়ে দুটি অবৈধ দেশীয় একনলা পাইপ গান, একটি চাইনিজ কুড়াল ও তিনটি দেশীয় অস্ত্রসহ তিনজন দুর্ধর্ষ সন্ত্রাসীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

রবিবার (২ ফেব্রুয়ারি ২০২৫) সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ সিয়াম-উল-হক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড পশ্চিম জোনের বিসিজি আউটপোস্ট নলিয়ান ও বাংলাদেশ পুলিশের যৌথ অভিযানে ভোর ৫টার দিকে দাকোপ থানাধীন কালিনগর বাজার সংলগ্ন এলাকায় মোঃ ইয়াসিন মোল্লা (৪০), মোঃ সোহরাব সানা (৬০) ও মোঃ সিরাজুল সানা (৩০) নামে তিনজনকে আটক করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে কালিনগর বাজার সংলগ্ন ইউনিয়ন পরিষদের একটি পুরাতন ভবন থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটক সন্ত্রাসীরা এসব অস্ত্র ব্যবহার করে স্থানীয় এলাকায় মাছের ঘের দখল করত। এছাড়া তাদের বিরুদ্ধে দাকোপ থানায় একাধিক মামলা রয়েছে।

আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিতে দাকোপ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন কোস্ট গার্ডের এই কর্মকর্তা।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park