1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

খুলনার দিঘলিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, আহত ১

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
  • ১১৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনা জেলার দিঘলিয়া থানাধীন সেনহাটি ইউনিয়নের চন্দনিমহল কাটাবন গুচ্ছগ্রাম এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে মোহাম্মদ মন্টু শেখ ওরফে মন্টু গাছি (৫৫) গুরুতর আহত হয়েছেন।

প্রথম সংঘর্ষের ঘটনা ঘটে গত ২১ জানুয়ারি ২০২৫ তারিখ সন্ধ্যা ৬:১৫ মিনিটে। স্থানীয় চাঁদাবাজ মন্টু গাছি ও সরফরাজ হোসেনের নেতৃত্বে দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এর রেশ ধরে ২৩ জানুয়ারি সকাল আনুমানিক ৭:৩০ মিনিটে চন্দনিমহল কাঁটাবনের নারদের দোকানের সামনে আবারও সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মন্টু গাছিকে মারপিটের মাধ্যমে নুরুদ্দিন (৩৫), সরফরাজ (৪৫), ও বাবর আলী (৫০) গুরুতর জখম করে। তারা তিনজনই একই গ্রামের বাসিন্দা। সংঘর্ষে মন্টু গাছির দুই চোখে গুরুতর আঘাত করা হয়। তার চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে উদ্ধার করে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হওয়ায় তাকে খুলনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

স্থানীয়দের মতে, মন্টু গাছি ও সরফরাজ হোসেন পূর্বে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও বর্তমানে তারা বিএনপির রাজনীতিতে সক্রিয়।

এলাকায় বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুলিশ ঘটনাস্থলে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park