1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

খুলনার দিঘলিয়ায় এম এ মজিদ মডেল মাধ্যমিক বিদ্যালয় দুর্ধর্ষ চুরি

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১১৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

ওয়াহিদ মুরাদ, স্টাফ রিপোর্টার

খুলনার দিঘলিয়া উপজেলার দিঘলিয়া এম এ মজিদ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের গ্ৰীল কেটে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। বিদ্যালয়ের লকারে রক্ষিত নগদ টাকা ও গুরুত্বপূর্ণ ফাইল পত্র নিয়ে নির্বিঘ্নে পালিয়ে গেছে। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সংশ্লিষ্ট থানায় ও উপজেলা নিবার্হী কর্মকর্তাকে অবহিত করেছেন।

এইপুলিশ ও বিদ্যালয় সূত্রে জানা যায়, খুলনার দিঘলিয়া উপজেলার এম এ মজিদ মডেল মাধ্যমিক বিদ্যালয়ে ৩১ জানুয়ারি গভীর রাতে চোরের দল বিদ্যালয়ের গ্ৰীল কেটে ভিতরে প্রবেশ করে লকারে রক্ষিত নগদ টাকা ও গুরুত্বপূর্ণ ফাইল পত্র নিয়ে নির্বিঘ্নে পালিয়ে গেছে। শনিবার সকালে হিসাব রক্ষক বিদ্যালয়ে এসে প্রতিটি আলমারির খোলা দেখে প্রধান শিক্ষককে খবর দিলে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সংশ্লিষ্ট থানায় ও উপজেলা নিবার্হী কর্মকর্তাকে অবহিত করেছেন। খুলনার দিঘলিয়া এম এ মজিদ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ রেজাউল ইসলাম মোল্লা জানান, আজ সকালে সংবাদ পেয়ে বিদ্যালয়ে এসে প্রতিটি আলমারির লকার খোলা এবং জানালার গ্ৰীল ভাঙ্গা দেখে থানা পুলিশ ও উপজেলা নিবার্হী অফিসার আরিফুল ইসলামকে অবহিত করেছি।

এ বিষয়ে দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ এইচ এম শাহিন জানান, পুলিশঘটনাস্থল পরিদর্শন করেছে,তবে নৈশপ্রহরী বিদ্যালয়ে কেন অনুপস্থিত ছিল সে বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে। চুরির মালামাল উদ্ধারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park