1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নড়াইলে নবগঙ্গা সেতুর কাজ থমকে, দুই পাড়ের লক্ষাধিক মানুষের দুর্ভোগ চরমে তেরখাদায় দুর্গাপূজা ঘিরে পুলিশের মতবিনিময় সভা, আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা তেরখাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সহনশীল দেশ গড়ার আহ্বান খুলনার জিরো পয়েন্টে বাসে তল্লাশি, ৬ কেজি ৫৯৭ গ্রাম আইস উদ্ধার সাজমীর হত্যা মামলায় এসআরবি-৬-এর অভিযানে দুই আসামি গ্রেপ্তার রূপসায় ইটভাটা ব্যবসায়ী ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার বড়দিয়া বাজার রক্ষায় উদ্যোগ, ভাঙন প্রতিরোধে শুরু হচ্ছে জরুরি কার্যক্রম খুলনার একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেপ্তার সুন্দরবনে জলদস্যুদের আস্তানায় অভিযান, ১৪টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল সরঞ্জাম উদ্ধার বড়দিয়া বাজারে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন ইউএনওর, ১৬ ব্যবসায়ীকে সহায়তা ও জিওব্যাগ ফেলার নির্দেশ

খুলনার দিঘলিয়ায় মাসিক আইন-শৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ১৭৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

এস.এম. শামীম, দিঘলিয়া

খুলনার দিঘলিয়া উপজেলায় বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে মাসিক আইন-শৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ হারুন অর রশিদ।

সভায় মোঃ হারুন অর রশিদ বাল্যবিবাহ রোধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ, খেয়াঘাটে অতিরিক্ত টোল উত্তোলনের বিষয় নজরদারি বৃদ্ধি, সরকারি খাস জমি অবৈধ দখল থেকে উদ্ধার, বাজার তদারকি এবং মাদকের ভয়াবহতা প্রতিরোধে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান। এছাড়া সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতার গুরুত্বও উল্লেখ করেন।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবাংশু বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহাবুবুল আলম, ওসি (তদন্ত) প্রবীর, উপজেলা প্রকৌশলী আবু তারেক সাইফুল কামাল, উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক মোঃ আবুল হাসনাত, উপজেলা খাদ্য কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সোহাগ হোসেন, গাজীরহাট ইউপি প্রশাসক কাপিল বসাক, উপজেলা প্রকল্প কর্মকর্তা জামাল হোসাইন, তথ্য কর্মকর্তা সাঈদা খাতুন, মহিলা বিষয়ক কর্মকর্তা নবমিতা দত্ত, জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা মোঃ মুস্তাফিজুর রহমান, আনসার ভিডিপি কর্মকর্তা সামছুর নাহার, যুব উন্নয়ন কর্মকর্তা মুনায়েম হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসের ফিল্ড সুপারভাইজার মাকসুদা খানম, দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলাম ও সহ-সভাপতি ইঞ্জিনিয়ার এস.এম. ওয়াহিদ মুরাদ সহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ, সামাজিক ব্যক্তিবর্গ ও সুধীজন।

সভায় স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যে সমন্বয় বৃদ্ধি ও জনসচেতনতা মূলক উদ্যোগ নেওয়ার ওপর জোর দেওয়া হয়।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park