1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

খুলনার দিঘলিয়ায় লগি-বইঠা হত্যাযজ্ঞের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ১৯২ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

ওয়াহিদ মুরাদ, বিশেষ প্রতিনিধি

২০০৬ সালের ২৮ অক্টোবরের লগি-বইঠার নৃশংস হত্যাযজ্ঞের বিচার দাবিতে খুলনার দিঘলিয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার (২৮ অক্টোবর ২০২৫) বিকেল ৪টায় দিঘলিয়া হাসপাতালের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে উপজেলা মোড়ে এসে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা সহকারী সেক্রেটারি ইসমাইল হোসেনের সঞ্চালনায় এবং উপজেলা আমির মাওলানা আবুল হাসানের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও খুলনা জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের আঞ্চলিক সহকারী পরিচালক খান গোলাম রসুল, উপজেলা সেক্রেটারি মাওলানা মুশফিকুর রহমান, দিঘলিয়া সদর ইউনিয়ন আমির মাওলানা দেলোয়ার হোসেন, বারাকপুর ইউনিয়ন আমির মো. শওকত মোড়ল, সেনহাটি ইউনিয়ন আমির মোল্লা শফিকুর রহমান, গাজিরহাট ইউনিয়ন সভাপতি মো. আব্দুল কাদের, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সহ-সভাপতি মোল্লা খলিলুর রহমান ও আলমগীর হোসেনসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, “২০০৬ সালের ২৮ অক্টোবর বাংলাদেশের ইতিহাসে এক কলঙ্কময় দিন। সেদিন রাজধানীর রাজপথ রঞ্জিত হয়েছিল লগি-বইঠার উন্মত্ত আক্রমণে, ঝরে গিয়েছিল নিরপরাধ মানুষের প্রাণ। অথচ দীর্ঘ ১৯ বছর পরও সেই হত্যাযজ্ঞের বিচার সম্পন্ন হয়নি।” তারা আরও বলেন, “বিচারহীনতার এই সংস্কৃতি জাতির জন্য গভীর লজ্জার এবং ন্যায়বিচারের পরিপন্থী।” বক্তারা অবিলম্বে ২০০৬ সালের ২৮ অক্টোবরের হত্যাযজ্ঞের নেপথ্যের খুনিদের গ্রেপ্তার ও বিচারকার্য সম্পন্ন করার জোর দাবি জানান।

 

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park