1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

খুলনার দিঘলিয়ায় বাংলা নববর্ষ ও বিজ্ঞান-প্রযুক্তি সপ্তাহ উদযাপন প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ১১৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

ওয়াহিদ মুরাদ, বিশেষ প্রতিনিধি

খুলনার দিঘলিয়া উপজেলায় বাংলা নববর্ষ উদযাপন এবং বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা কনফারেন্স রুমে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন দিঘলিয়া উপজেলার নবাগত নির্বাহী অফিসার সুজন দাস গুপ্ত। তিনি সকল সংশ্লিষ্ট দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান, যাতে আসন্ন বাংলা নববর্ষ আনন্দমুখর, সুশৃঙ্খল এবং নিরাপদ পরিবেশে উদযাপিত হয়। পাশাপাশি বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপনেও ব্যাপক প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেন।

প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহাবুবুল আলম, উপজেলা প্রকৌশলী আবু তারেক সাইফুল কামাল, অফিসার ইনচার্জ শাহ্ আলম, উপজেলা বিএনপির সভাপতি এম সাইফুর রহমান মিন্টু, উপজেলা মৎস্য কর্মকর্তা স্নিগ্ধা খাঁ বাবলী, উপজেলা খাদ্য কর্মকর্তা রফিকুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মোঃ সোহাগ হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ টি এম শাহ্ আলম এবং গাজীরহাট ইউনিয়ন পরিষদের প্রশাসক কপিল দেব বসাক।

এছাড়া তথ্য কর্মকর্তা সাঈদা খাতুন, মহিলা বিষয়ক কর্মকর্তা নবমিতা দত্ত, পল্লী উন্নয়ন কর্মকর্তা নিসা, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. মুস্তাফিজুর রহমান এবং যুব উন্নয়ন কর্মকর্তা মুনায়েম হোসেন সভায় অংশগ্রহণ করেন। স্থানীয় সাংবাদিক ও সুধীজনের মধ্যে দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার ওয়াহিদ মুরাদ, সাংবাদিক সৈয়দ জাহিদুজ্জামান এবং ইউনিয়ন পরিষদের প্রশাসক ও সচিববৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বাংলা নববর্ষ উদযাপনকে কেন্দ্র করে সাংস্কৃতিক অনুষ্ঠান, শোভাযাত্রা, পরিচ্ছন্নতা কার্যক্রম, আইন-শৃঙ্খলা রক্ষা এবং স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণসহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় ও কার্যকর ব্যবস্থাপনার মাধ্যমে অনুষ্ঠান সফলভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তারা নিরাপদ, আধুনিক ও সমৃদ্ধ দিঘলিয়া গড়ার জন্য প্রশাসনের উদ্যোগের সাথে একাত্মতা প্রকাশ করেন এবং আশা প্রকাশ করেন যে, বাংলা নববর্ষ উদযাপন সর্বস্তরের মানুষের অংশগ্রহণে উৎসবমুখর হয়ে উঠবে।

NGS/MMH

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park