
শেখ মোঃ নাসির উদ্দিন, খুলনা:
রবিবার (৭ সেপ্টেম্বর) বেলা ১ টায় খুলনার নবাগত জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমানের সঙ্গে খুলনা জেলা প্রশাসক কক্ষে সৌজন্য সাক্ষাৎ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের নেতৃবৃন্দ।
সাক্ষাৎকারে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি ও খুলনার ২ আসনের সংসদ সদস্য পদ প্রার্থী আলহাজ্ব মুফতী আমানুল্লাহ, সিনিয়র সহ-সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন, সহ-সভাপতি আলহাজ্ব আবু তাহের, সেক্রেটারী আলহাজ্ব মুফতী ইমরান হোসাইন, আলহাজ্ব আব্দুস সালাম, মোঃ বাদশা খান, মোঃ কবির হোসেন হাওলাদার, ইসলামী শ্রমিক আন্দোলন মহানগর সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক পলাশ শিকদার, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি মোঃ আব্দুর রশিদ, মোঃ নাজমুল ইসলাম, মোঃ আরিফুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি মোঃ মাহদী হাসান মুন্না, ডাক্তার আয়নাল হোসেন, মোঃ ইলিয়াস হোসেন, মোহাম্মদ শেখ রুবেল হোসেন এবং মোঃ মিরাজুল ইসলাম প্রমুখ।
সাক্ষাৎকালে খুলনার সার্বিক উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রম এবং বিভিন্ন বিষয় নিয়ে জেলা প্রশাসকের সঙ্গে বিস্তৃত আলোচনা হয়।