
খুলনা সংবাদদাতা:
খুলনার নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আ. স. ম. জামশেদ খোন্দকারের সঙ্গে খুলনা নাগরিক সমাজের নেতৃবৃন্দ আজ বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে সৌজন্য সাক্ষাত ও সংক্ষিপ্ত মতবিনিময় সভায় মিলিত হন।
সভায় উপস্থিত ছিলেন খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব, পরিবেশবিদ ও মানবতাবাদী অ্যাডভোকেট মোঃ বাবুল হাওলাদার, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সহ-সভাপতি মিজানুর রহমান বাবু, আইন ও অধিকার বাস্তবায়ন ফোরামের খুলনা বিভাগীয় সভাপতি নাগরিক নেতা এস. এম. দেলোয়ার হোসেন, মানবাধিকার সংগঠক জামাল মোড়ল, নাগরিক আইন পরিষদ খুলনার ইন্সট্রাক্টর অ্যাডভোকেট মেহেদী হাসান, কবি মোঃ রহমত আলী, এস. এম. বাহাউদ্দিন প্রমুখ।
মতবিনিময় সভায় খুলনার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সামাজিক অসংগতি এবং অন্যান্য নাগরিক সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। জেলা প্রশাসক আ. স. ম. জামশেদ খোন্দকার সমস্যার সমাধানে তার অবস্থান থেকে সম্ভাব্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।
সৌহার্দ্যপূর্ণ এই সভায় নাগরিক সমাজের নেতারা জেলা প্রশাসকের প্রতি প্রত্যাশা ব্যক্ত করেন যে, স্থানীয় সমস্যাগুলোর সমাধানে তিনি আন্তরিক উদ্যোগ গ্রহণ করবেন এবং নাগরিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা নিশ্চিত করার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন।