
নিজস্ব প্রতিবেদক
নতুন জেলা প্রশাসক আ. স. ম. জামশেদ খোন্দকার মঙ্গলবার (৯ ডিসেম্বর) তাঁর সম্মেলনকক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।
জেলা প্রশাসক বলেন, সাংবাদিক ও নাগরিকদের সহযোগিতা ছাড়া প্রশাসন এককভাবে কোনো পরিবর্তন আনতে পারে না। দুর্নীতির প্রতি শূন্য সহনশীলতা নীতি বজায় রাখা হবে। জলমহাল ও খাস-খাল দখলমুক্ত করা, গল্লামারীতে সিসি ক্যামেরার মাধ্যমে যানজট নিয়ন্ত্রণের উদ্যোগ নেওয়া হয়েছে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান এ এস এম কবীর, প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক, সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, সিনিয়র সাংবাদিক শেখ দিদারুল আলমসহ বিভিন্ন মিডিয়ার প্রতিনিধি।
NGS/MMH