1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

খুলনার পাইকগাছায় গড়ইখালী রেমালে ক্ষতিগ্রস্তদের আশ্রয়ন প্রকল্পে ঔষধ বিতরণ 

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
  • ১৮৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

মোঃ শফিয়ার রহমান খুলনা পাইকগাছা প্রতিনিধ

 

ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত খুলনার পাইকগাছা উপজেলার গড়ইখালী ইউনিয়নের ফকিরাবাদ আবাসন ও আশ্রয়ন প্রকল্পের ২০০ পরিবারের মাঝে জরুরী অত্যাবশকীয় ওষুধ বিতরণ করা হয়। বৃহস্পতিবার (১৩ জুন) দুপুরে প্রমত্তা শিবসা নদীর তীরে অবস্থিত এই আবাসন প্রকল্পের দুই শতাধীক পরিবারের মাঝে খাবার স্যালাইন, নাপা, হিস্টাসিন ও ফ্ল্যাজিল বিতরণ করা হয়।

সম্প্রতি প্রলংকরী ঘূর্ণিঝড় রেমালে শিবসার বাধ ভেঙে সমগ্র আশ্রয়ন প্রকল্পের বাড়িঘর পানিতে তলিয়ে যায়। এরপর থেকে বাসিন্দারা জ্বর, সর্দি কাশি, পেটের পীড়া, চুলকানি সহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। সেখবর পাওয়ার পর ব্যক্তি উদ্যোগে জরুরী ঔষধ বিতরণ করা হয়। বর্তমানে নদীর পানি প্রবেশ করতে না পারলেও আবদ্ধ দূষিত পানি ব্যবহারের কারণে বিভিন্ন ধরনের রোগ ব্যাধি দেখা দিয়েছে বলে জানা ভুক্তভোগীরা।

ওষুধ বিতরণ কালে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, দৈনিক কালবেলার রিপোর্টার ও রাজধানী টেলিভিশনের খুলনা ব্যুরো প্রধান রাবিদ মাহমুদ চঞ্চল,  ডা. নজরুল ইসলাম, আবু সাঈদ আহমেদ, ইফতিখার ফারহান ইফতি,আবদুল আজিজ প্রমুখ। উল্লেখ্য, দূর্গত মানুষদের কষ্টের খবর জানতে পেরে ঢাকা থেকে দুইজন মানবতাবাদী নারী ওষুধের ব্যবস্থা করেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park