1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

খুলনার রূপসায় অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে কোস্ট গার্ড।

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২৭৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

পলি চৌধুরী জেলা প্রতিনিধি খুলনা 

শনিবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

 

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ শনিবার ১৭ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ আনুমানিক ১৩০০ ঘটিকায় বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন অধিনস্থ বিসিজি স্টেশন রূপসা কর্তৃক খুলনা জেলার রূপসা থানাধীন রুপসা ব্রীজ সংলগ্ন জাবুসা চৌরাস্তায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন একজন মোটরসাইকেল আরোহীর গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ডের আভিযানিক দল কর্তৃক থামার সংকেত প্রদান করা হয় এবং উক্ত মোটরসাইকেল আরোহী কোস্ট গার্ডের উপস্থিতি বুঝতে পেরে দ্রুত পালানোর চেষ্টা করে। অতঃপর কোস্ট গার্ডের আভিযানিক দল মোটরসাইকেলটিকে ধাওয়া করে রুপসা ব্রীজ সংলগ্ন জাবুসা চৌরাস্তায় উক্ত ব্যক্তিকে মোটরসাইকেলসহ আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে আটককৃত ব্যক্তি ও মোটরসাইকেল তল্লাশী করে মোটরসাইকেল এর পিছনে মাছ বহনকারী একটি বস্তায় অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় ০১টি দেশীয় বন্দুক ও ০৫ রাউন্ড তাজা গোলা জব্দ করা হয়। এছাড়াও উক্ত ব্যক্তির নিকট হতে ০১টি বাটন মোবাইল ফোন, ০৭ টি সিম কার্ড, নগদ ২,২৬৫ টাকা এবং ০১ টি মোটরসাইকেল জব্দ করা হয়। আটককৃত ব্যক্তি মোঃ আরিফুল ইসলাম পিয়াস (৩৪), খুলনা জেলার রুপসা থানাধীন পিঠাবো গ্রামের বাসিন্দা। 

 

তিনি আরও বলেন, জব্দকৃত অস্ত্র , তাজা গোলা ও আটককৃত অস্ত্র ব্যবসায়ী মোঃ আরিফুল ইসলাম পিয়াস (৩৪) এর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রূপসা থানায় হস্থান্তর করা হয়।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park