1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
নড়াইলে নবগঙ্গা সেতুর কাজ থমকে, দুই পাড়ের লক্ষাধিক মানুষের দুর্ভোগ চরমে তেরখাদায় দুর্গাপূজা ঘিরে পুলিশের মতবিনিময় সভা, আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা তেরখাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সহনশীল দেশ গড়ার আহ্বান খুলনার জিরো পয়েন্টে বাসে তল্লাশি, ৬ কেজি ৫৯৭ গ্রাম আইস উদ্ধার সাজমীর হত্যা মামলায় এসআরবি-৬-এর অভিযানে দুই আসামি গ্রেপ্তার রূপসায় ইটভাটা ব্যবসায়ী ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার বড়দিয়া বাজার রক্ষায় উদ্যোগ, ভাঙন প্রতিরোধে শুরু হচ্ছে জরুরি কার্যক্রম খুলনার একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেপ্তার সুন্দরবনে জলদস্যুদের আস্তানায় অভিযান, ১৪টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল সরঞ্জাম উদ্ধার বড়দিয়া বাজারে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন ইউএনওর, ১৬ ব্যবসায়ীকে সহায়তা ও জিওব্যাগ ফেলার নির্দেশ

খুলনার শেরেবাংলা রোড নামাজ বাস্তবায়ন কমিটির মাহফিল বৃহস্পতি ও শুক্রবার  

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ১৪০ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

শেখ নাসির উদ্দীন, খুলনা

খুলনার শের-এ-বাংলা রোড সাবেক বিভাগীয় নির্বাচন অফিসের সামনে নামাজ বাস্তবায়ন কমিটির উদ্যোগে দুই দিনব্যাপী ৩১ তম বার্ষিক ওয়াজ মাহফিল আগামী ২৬ ও ২৭শে ডিসেম্বর বৃহস্পতি ও শুক্রবার বাদ আসর হতে অনুষ্ঠিত হবে।

দুই দিনব্যাপী বাৎসরিক ওয়াজ মাহফিলে প্রথম দিন বৃহস্পতিবার বয়ান করবেন বাইমাইল মিনার মসজিদ, কোনাবাড়ী, গাজীপুর, ঢাকার খতিব মুফতী নূরুল ইসলাম নূরানী। প্রধান বক্তা বয়ান করবেন কচুরিয়া নূরে মদিনা কওমী মাদ্রাসা, চিতলমারী, বাগেরহাটের মুহতামিম হাফেজ মাওঃ শহিদুল ইসলাম আশরাফী, বিশেষ অতিথির বয়ান করবেন খুলনা বিশ্ববিদ্যালয় জামে মসজিদের খতিব মাওলানা মুফতী আব্দুল কুদ্দুস, সভাপতিত্ব করবেন আমতলা জামে মসজিদের খতিব আলহাজ্ব মুফতী সরোয়ার হুসাইন।

দ্বিতীয় দিন শুক্রবার প্রধান অতিথি হিসেবে বয়ান করবেন বাংলা ভিশন টিভি চ্যানেলের ধর্মীয় আলোচক পীরজাদা ড. খন্দকার মোঃ মাহবুবুর রহমান, প্রধান বক্তা হিসেবে বয়ান করবেন ঢাকা মাদরাসাতু ইকুরা আল-ইসলামিয়ার নায়েবে মুহতামিম ক্বারী মুহাম্মাদ আব্দুল্লাহ আল-মামুন [ঝালকাঠী],

বিশেষ অতিথি হিসেবে বয়ান করবেন উসওয়ায়ে হাসানা মাদ্রাসা খুলনার মুহতামিম আলহাজ্ব মুফতি জিহাদুল ইসলাম, দ্বিতীয় দিন সভাপতিত্ব করবেন মসজিদ-এ-মিনা, রায়পাড়া, খুলনার পেশ ইমাম আলহাজ্ব মাওঃ গোলাম কিবরিয়া, কোরআন তেলাওয়াত করবেন আর্ন্তজাতিক পুরস্কারপ্রাপ্ত কারীক্বারী মুস্তাকিম বিল্লাহ। ইসলামী গজল পরিবেশন করবেন আল আজান শিল্পী গোষ্ঠীর সরকারি পরিচালক মোহাম্মদ হাবিবুল্লাহ মেজবাহ।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park