1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নড়াইলে নবগঙ্গা সেতুর কাজ থমকে, দুই পাড়ের লক্ষাধিক মানুষের দুর্ভোগ চরমে তেরখাদায় দুর্গাপূজা ঘিরে পুলিশের মতবিনিময় সভা, আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা তেরখাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সহনশীল দেশ গড়ার আহ্বান খুলনার জিরো পয়েন্টে বাসে তল্লাশি, ৬ কেজি ৫৯৭ গ্রাম আইস উদ্ধার সাজমীর হত্যা মামলায় এসআরবি-৬-এর অভিযানে দুই আসামি গ্রেপ্তার রূপসায় ইটভাটা ব্যবসায়ী ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার বড়দিয়া বাজার রক্ষায় উদ্যোগ, ভাঙন প্রতিরোধে শুরু হচ্ছে জরুরি কার্যক্রম খুলনার একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেপ্তার সুন্দরবনে জলদস্যুদের আস্তানায় অভিযান, ১৪টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল সরঞ্জাম উদ্ধার বড়দিয়া বাজারে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন ইউএনওর, ১৬ ব্যবসায়ীকে সহায়তা ও জিওব্যাগ ফেলার নির্দেশ

খুলনার সংরক্ষিত নারী আসনে আলোচনায় বিএনপি নেত্রী সুজানা জলি

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ২৬০ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল–নেতৃত্বাধীন জোট নিরঙ্কুশ জয় পাওয়ার পর এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন। সংসদের ৫০টি সংরক্ষিত নারী আসনের বণ্টন ঘিরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানা সমীকরণ। এর মধ্যে খুলনা থেকে সম্ভাব্য প্রার্থীদের তালিকায় এগিয়ে রয়েছেন বিএনপির নেত্রী সুজানা জলি।

দলীয় সূত্রে জানা গেছে, সংরক্ষিত নারী আসনে মনোনয়নের ক্ষেত্রে দলের হাইকমান্ড দীর্ঘদিনের ত্যাগী, রাজপথের সক্রিয় কর্মী, শিক্ষিত ও অসাম্প্রদায়িক ভাবমূর্তির নেত্রীদের অগ্রাধিকার দিচ্ছে। এই বিবেচনায় খুলনায় বর্তমানে আলোচনায় রয়েছেন জেলা মহিলা দলের সহসভাপতি সুজানা জলি।

খুলনার খালিশপুরের মেয়ে সুজানা জলি বর্তমানে নগরীর গল্লামারী এলাকায় বসবাস করছেন। আওয়ামী লীগের দীর্ঘ সময়ের শাসনামলে বিভিন্ন আন্দোলন–সংগ্রামে তিনি রাজপথে সক্রিয় ছিলেন বলে দলীয় সূত্রে জানা গেছে। এ সময় রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নেওয়ার কারণে তাকে ও তাঁর পরিবারকে নানা চাপের মুখেও পড়তে হয়েছে বলে জানা যায়।

ছাত্রজীবনে তিনি খুলনার শহীদ সোহরাওয়ার্দী কলেজে ছাত্রদলের মাধ্যমে রাজনীতিতে যুক্ত হন। পরে ২০১৬ সালে জেলা মহিলা দলের সদস্য হন এবং বর্তমানে সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

রাজনীতির পাশাপাশি সামাজিক ও ধর্মীয় সংগঠনেও সক্রিয় সুজানা জলি। তিনি খুলনা মহানগর খ্রিস্টান ঐক্যফ্রন্টের সভাপতি এবং হিন্দু–বৌদ্ধ–খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মহানগর সিনিয়র সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া তিনি খুলনা সম্মিলিত নারী অধিকার ফোরাম ও ইয়ং উইমেন অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত।

সুজানা জলি বলেন, “ছাত্রজীবন থেকেই শহীদ জিয়াউর রহমান–এর আদর্শ ও খালেদা জিয়া–র নেতৃত্বের অনুসারী আমি। দল যদি আমার ত্যাগের মূল্যায়ন করে, তবে সততা ও নিষ্ঠার সঙ্গে খুলনার মানুষের সেবা করতে চাই। বিশেষ করে নারীদের অধিকার ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে কাজ করব।”

খুলনার তৃণমূল নেতা–কর্মীদের মধ্যেও তাকে নিয়ে ইতিবাচক আলোচনা রয়েছে বলে জানা গেছে। তবে শেষ পর্যন্ত কেন্দ্রীয় নেতৃত্ব কাকে মনোনয়ন দেবে, সেটিই এখন দেখার বিষয়।

নির্বাচন কমিশনের প্রাথমিক হিসাব অনুযায়ী, সংরক্ষিত নারী আসনের বণ্টনে বিএনপি জোট উল্লেখযোগ্য সংখ্যক আসন পেতে পারে। আগামী ১২ মার্চ সংসদের অধিবেশন শুরু হওয়ার পর সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণার কথা রয়েছে। ফলে খুলনার রাজনৈতিক অঙ্গনে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে জল্পনা আরও বাড়ছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park