
মোঃ রাজু হাওলাদার খুলনা
খুলনা সদর থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) হাসান আল মামুনের স্থায়ী জামিন আবেদন নামঞ্জুর করেছেন খুলনা মহানগর দায়রা জজ আদালত। আজ রবিবার তিনি জামিনের জন্য আদালতে হাজির হলে বিচারক আবেদন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
জানা গেছে, খুলনা মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আলম তার বিরুদ্ধে একটি ফৌজদারি মামলা দায়ের করেন। মামলাটিতে তিনি এর আগে হাইকোর্ট থেকে জামিনে ছিলেন। আজ স্থায়ী জামিনের জন্য আদালতে উপস্থিত হলে বিচারক তা মঞ্জুর না করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।