
শেখ মোঃ নাসির উদ্দীন, খুলনা:
শনিবার (১২ এপ্রিল) সন্ধ্যা ৬টায় খুলনা মহানগরের সোনাডাঙ্গা থানার নবপল্লী কমিউনিটি সেন্টারে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর খুলনা সোনাডাঙ্গা থানাধীন ১৮ নম্বর ওয়ার্ড শাখার ঈদ পুনর্মিলনী, নবগঠিত কমিটির পরিচিতি ও শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ড কমিটির সহ-সভাপতি আলহাজ্ব মোঃ আয়নাল হক।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সহ-সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সোনাডাঙ্গা থানার সভাপতি মোঃ নুরুজ্জামান বাবুল এবং সেক্রেটারি মোঃ ইমরান হোসেন মিয়া।
এছাড়া আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সোনাডাঙ্গা থানার অর্থ সম্পাদক মাওঃ আব্বাস আমিন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সোনাডাঙ্গা থানার সভাপতি মোঃ সাব্বির আহমেদ, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রাসেল এবং প্রকাশনা ও দপ্তর সম্পাদক মুহাম্মাদ তামিম শেখ।
অনুষ্ঠানে ঘোষিত ১৮ নম্বর ওয়ার্ড কমিটির উপদেষ্টা হিসেবে মনোনীত হয়েছেন আলহাজ্ব মোঃ ফরহাদ হোসেন, মোঃ আবুল হোসেন, আলহাজ্ব মোঃ খলিলুর রহমান, মোঃ নুরুজ্জামান বাবুল এবং মোঃ তকিবুল রহমান।
নবগঠিত কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন সভাপতি মোঃ মোস্তফা জামান, সহ-সভাপতি আলহাজ্ব মোঃ আয়নাল হক ও মোঃ কামরুজ্জামান ডালিম, সেক্রেটারি মোঃ আলহাজ্ব মনিরুজ্জামান মুকুল, জয়েন্ট সেক্রেটারি মোঃ শাহাদাত হোসেন ইলিয়াস খাঁন, সাংগঠনিক সম্পাদক মোঃ এম মেহেদী হাচান গিয়াস, প্রচার ও দা’ওয়াহ সম্পাদক মোঃ আব্দুল মোত্তালেব সরদার, দপ্তর সম্পাদক মোঃ ইসমাইল হোসেন ফয়সাল, অর্থ ও প্রকাশনা সম্পাদক মোঃ ফারুক হোসেন, প্রশিক্ষণ সম্পাদক মোঃ আলহাজ্ব দিদারুল ইসলাম, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মোঃ আব্দুর রহিম, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ আশরাফুল আলম লিটন, কৃষি ও শ্রম সম্পাদক মোঃ সেলিম মোল্লা, মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক মোঃ আমিরুল ইসলাম, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মোঃ আবু সাইদ, সংখ্যালঘু বিষয়ক সম্পাদক মোঃ জাহাঙ্গীর মৃধা, শিল্প ও বাণিজ্য সম্পাদক মোঃ সোহেল শেখ এবং স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক মোঃ আব্দুল মোত্তালেব।
কমিটির সদস্য হিসেবে রয়েছেন মোঃ আবু হানিফ, মোঃ জাহাঙ্গীর হাওলাদার, মোঃ মিরাজ সরদার, মোঃ ইউনুস ডাকুয়া, মোঃ ওমর ফারুক, মোঃ শামীম, মোঃ আব্দুল হান্নান মোল্লা এবং মোঃ আবুল বাশার বাদশা প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি নবগঠিত ২০২৫-২৬ সেশনের জন্য ১৮ নম্বর ওয়ার্ড কমিটির পরিচিতি প্রদান ও শপথ বাক্য পাঠ করান।