1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

খুলনার ৬৮ টি ইউনিয়নে চালু হয়েছে মা ও শিশু কর্নার

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪
  • ১৫৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

নারীদের ছয় ধরনের সেবা প্রদানের লক্ষ্যে খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে খুলনার ৬৮ টি ইউনিয়নে চালু হয়েছে “মা ও শিশু কর্নার”।

 

ইউনিয়ন পরিষদে নানা ধরনের নাগরিক সুবিধা লাভে প্রতিদিনই ভীড় জমায় সাধারণ মানুষ। এর মধ্যে গর্ভবতী নারী ও মা অন্যতম। সেবা নিতে এসে অনেক সময় তাদের ঘন্টার পর ঘন্টা শিশু কোলে নিয়ে দাঁড়িয়ে থাকাসহ নানান ভোগান্তি পোহাতে হয়। শিশুদের ব্রেস্ট ফিডিং, বিশ্রাম এবং শৌচাগারের ব্যবস্থা না থাকায় বিড়ম্বনায় পড়তে হয় তাদের।

এ সমস্যা সমাধানে এগিয়ে এসেছে খুলনা জেলা প্রশাসন। খুলনার ৬৮ টি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে “মা ও শিশু কর্নার” চালু করা হয়েছে জেলা প্রশাসন, খুলনার উদ্যোগে। সকল শ্রেণী পেশার নারীদের সুবিধার কথা বিবেচনা করে এ কর্নারে শিশুকে মাতৃদুগ্ধ খাওয়ানোর নিরাপদ ব্যবস্থা, সুপেয় পানি, প্রক্ষালন সুবিধা, স্থানীয় সংবাদপত্র পাঠের সুবিধা, গর্ভবতী মায়েদের বিশ্রাম, পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য বিষয়ক পরামর্শ সেবা, সেবাগ্রহীতা ও শিশুদের বসার ব্যবস্থা এবং নামাজের ব্যবস্থা থাকবে।

রূপসা উপজেলার একটি মা ও শিশু কর্নার পরিদর্শনকালে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি দেশের প্রান্তিক পর্যায়ের নারীদের মধ্যে এই কর্নার থেকে সেবা গ্রহণের আগ্রহ এবং তাদের ইতিবাচক মনোভাব দেখে অত্যন্ত আনন্দিত হন এবং এই কর্নারের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park