1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

খুলনায় অনিবন্ধনকৃত ইজিবাইক ধরতে কেসিসি-ট্রাফিক পুলিশের যৌথ অভিযান শুরু

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ১৪৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনা মহানগর এলাকায় চলাচলরত বহিরাগত ও অনিবন্ধনকৃত ব্যাটারিচালিত ইজিবাইক আটক অভিযান শুরু হয়েছে। নগরীর যানজট নিরসন ও শৃঙ্খলা ফেরাতে খুলনা সিটি করপোরেশন (কেসিসি) ও খুলনা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ যৌথভাবে এ অভিযান পরিচালনা করছে।

রোববার (১৯ অক্টোবর) সকাল থেকে শুরু হওয়া অভিযানের প্রথম দিনেই নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোট ৩২টি বহিরাগত ও অনিবন্ধনকৃত ইজিবাইক আটক করা হয়। আটক যানগুলো পরে জোড়াগেটস্থ ট্রাফিক অফিসে হস্তান্তর করা হয়।

খুলনা সিটি করপোরেশনের সিনিয়র লাইসেন্স অফিসার মো. মনিরুজ্জামান রহিম বলেন, “নগরীর যানজট নিরসন ও নাগরিকদের স্বাচ্ছন্দ্যময় চলাচল নিশ্চিত করতে এই অভিযান শুরু হয়েছে। বহিরাগত ও অনিবন্ধনকৃত ইজিবাইক নগরীর ট্রাফিক ব্যবস্থায় বিশৃঙ্খলা সৃষ্টি করছে। অভিযান অব্যাহত থাকবে।”

অভিযানে অংশ নেন মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর মো. জহিরুল ইসলাম, টিএসআই মো. রেজাউল করিম, কেসিসি’র লাইসেন্স অফিসার শেখ মো. দেলওয়ার হোসেন, খান হাবিবুর রহমানসহ কেসিসি’র লাইসেন্স ইন্সপেক্টর ও কেএমপি’র পুলিশ সদস্যরা। সূত্র জানায়, নগরীর বিভিন্ন প্রবেশমুখে পর্যায়ক্রমে অভিযান চালিয়ে অননুমোদিত ও নিবন্ধনবিহীন ইজিবাইকগুলো চিহ্নিত ও আটক করা হবে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park