1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

খুলনায় অস্ত্র ও মাদকসহ দুইজন গ্রেপ্তার

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ১৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

খুলনা সংবাদদাতা

খুলনা শহরে অস্ত্র, গুলি ও মাদকসহ দুই ব্যক্তি গ্রেপ্তার হয়েছেন। গত বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাতে দৌলতপুর থানার পাবলা খানপাড়া এলাকায় মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুইজন হলেন রহমান গাজী (২৬), পিতা মৃত নূর ইসলাম গাজী, পাবলা খানপাড়া এলাকার বাসিন্দা; এবং আবুল কালাম আজাদ (২৭), পিতা আব্দুস সাত্তার, দেনায়া মোল্লাপাড়া এলাকার বাসিন্দা। ডিবি পুলিশের দাবি, তাঁদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি, সাত বোতল ফেনসিডিল ও ৩৫০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) এক কর্মকর্তা জানান, তাঁদের বিরুদ্ধে অস্ত্র আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা করা হয়েছে। থানা-পুলিশের প্রাথমিক নথি পর্যালোচনায় জানা গেছে, রহমান গাজীর বিরুদ্ধে একটি এবং আবুল কালাম আজাদের বিরুদ্ধেও একটি মামলা রয়েছে। তাঁদের বিরুদ্ধে আরও কোনো মামলা আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

 

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park