1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

খুলনায় আজ ৮ দলের বিভাগীয় সমাবেশ: বাবরী চত্বরে প্রস্তুতি সম্পন্ন

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ১১৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

খুলনা অফিস

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে খুলনায় আজ সোমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্দোলনরত আট দলের বিভাগীয় সমাবেশ। দুপুর ১২টায় নগরীর বাবরী চত্বর (শিববাড়ি) কেন্দ্র করে আয়োজিত এ সমাবেশকে ঘিরে নগরজুড়ে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড, ময়লাপোতা মোড়, ডাকবাংলো মোড় ও জোড়াগেট পর্যন্ত বিস্তৃত হবে সমাবেশের পরিধি। আয়োজকেরা আশা করছেন, দেড় থেকে দুই লাখ মানুষের সমাগম হবে।

রোববার দুপুরে খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে আয়োজিত প্রেসব্রিফিংয়ে এসব তথ্য জানান সমাবেশ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগর আমির অধ্যাপক মাহফুজুর রহমান। তিনি বলেন, সমাবেশে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সভাপতিত্ব করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মো. রেজাউল করিম। অনুষ্ঠানে খেলাফত মজলিসের আমির মামুনুল হক, খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন, নেজামে ইসলাম পার্টির সিনিয়র নায়েবে আমির মাওলানা আব্দুল মজিদ আতাহারী, খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা ইউসুফ সাদেক হক্কানি, জাগপার সহসভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান এবং ডেভলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চাঁন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরার নেতারাও মঞ্চে বক্তব্য দেবেন।

সমাবেশ সফল করতে গত চার দিনে খুলনা নগরী ও বিভাগের বিভিন্ন জেলায় পাঁচ লাখের বেশি লিফলেট বিতরণ করা হয়েছে। ভোর থেকে গভীর রাত পর্যন্ত বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ, সংক্ষিপ্ত পথসভা, বাজার এলাকায় প্রচার, পেশাজীবী ও সামাজিক সংগঠনের সঙ্গে মতবিনিময়সহ প্রচার-প্রচারণা চালানো হয়। ব্যানার, পোস্টার, বিলবোর্ড ও মাইকিং করে সমাবেশের উদ্দেশ্য তুলে ধরা হয়েছে। আয়োজকেরা জানিয়েছেন, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে সব মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতেই এ প্রচারণা।

সমাবেশস্থলে ৪০×৩০ বর্গফুট আয়তনের মূল মঞ্চ তৈরি করা হয়েছে। সংবাদকর্মীদের জন্য মঞ্চের দুই পাশে আলাদা প্ল্যাটফর্ম নির্মাণ করা হয়েছে। অনুষ্ঠানকে সফল করতে প্রচার–মিডিয়া, অফিস, মঞ্চ, ডেকোরেশন ও শৃঙ্খলাসহ ১১টি উপকমিটি কাজ করছে। দূরদূরান্ত থেকে আসা মানুষের যানবাহন রাখার জন্য জিরোপয়েন্ট–গল্লামারী, জিরোপয়েন্ট–বাইপাস–ময়ুরী আবাসিক এলাকা, পূর্বরূপসা ঘাট, জোড়াগেট গরুহাট ও সিএন্ডবি কলোনীর মাঠ প্রস্তুত রাখা হয়েছে।

প্রেসব্রিফিংয়ে উপস্থিত ছিলেন মাওলানা আবুল কালাম আজাদ, মুফতি আমানুল্লাহ, অধ্যাপক মাওলানা আব্দুল্লাহ ইমরান, শেখ মো. নাসির উদ্দিন, মুফতি শরীফ সাইদুর রহমান, হাফেজ শহিদুল ইসলাম, অ্যাডভোকেট আবু হানিফ, নিজামুদ্দিন অমিত, এফ এম হারুন অর রশিদ, মাওলানা এমদাদুল হক, মাওলানা ইব্রাহিম খলিল, মোহাম্মদ জাকির হোসেন খান, হাফেজ মাওলানা আব্দুল্লাহ জুবায়ের, এস এম রেজাউল করিম, অ্যাডভোকেট শাহ আলমসহ আট দলের শীর্ষ নেতা ও প্রতিনিধিরা।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park