1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

খুলনায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ৮৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা’ প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভার মাধ্যমে দিবসের কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ।

আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, দুর্নীতি কোনো ব্যক্তিগত সমস্যা নয়—এটি একটি সামাজিক ব্যাধি। ব্যক্তিজীবনে সততার চর্চা এবং নিজেকে দিয়ে দুর্নীতি প্রতিরোধ শুরু করলেই সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। তিনি বলেন, “যে দুর্নীতি করে, তার বিবেক অসাড় হয়ে যায়। তারুণ্যের শক্তিকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে দুর্নীতি দমন আরও সহজ হবে। অন্যের হক আদায় করে দায়িত্ব পালন করতে পারলে আইনের প্রয়োজন কমে যাবে।”

খুলনা জেলা প্রশাসক আ. স. ম. জামশেদ খোন্দকারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মেট্রোপলিটন অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ রাশিদুল ইসলাম খান, অতিরিক্ত ডিআইজি জয়নুদ্দীন, দুর্নীতি দমন কমিশন খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিচালক জালাল উদ্দিন আহাম্মদ, পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান এবং জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক মনি মোহন সাহা। স্বাগত বক্তব্য দেন দুদক সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মো. আবদুল ওয়াদুদ।

দিবস উপলক্ষে সকালেই জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জাতীয় ও দুদক পতাকা উত্তোলন করা হয়। এরপর ফেস্টুন ও বেলুন উড়িয়ে কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে দুর্নীতি প্রতিরোধে সচেতনতা গড়ে তুলতে মানববন্ধনও অনুষ্ঠিত হয়।

NGS/MMH

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park