1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

খুলনায় ‘আলোকিত তরুণ উৎসব–২০২৫’: ক্রীড়া প্রতিযোগিতা, জ্ঞান উৎসব ও শিরোনামহীনের মনোমুগ্ধকর পরিবেশনা

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ৯১ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মোঃ মামুন মোল্লা, খুলনা

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘আলোকিত তরুণ উৎসব–২০২৫’, ক্রীড়া প্রতিযোগিতা, জ্ঞান উৎসব ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। খুলনা খানজাহান আলী থানা সম্মিলিত শিক্ষার্থী পরিষদের আয়োজনে এ উৎসবে মূল আকর্ষণ ছিল দেশের জনপ্রিয় ব্যান্ড ‘শিরোনামহীন’ দলের পরিবেশনা।

শনিবার (১৮ অক্টোবর) বিকালে খানজাহান আলী আদর্শ মহাবিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে উৎসবের শুভ উদ্বোধন করেন খানজাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও খুলনা-৫ আসনের সংসদ পদপ্রার্থী, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি আলহাজ্ব আলী আসগর লবি।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য এস. এ. রহমান বাবুল, ফুলতলা উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল বাশার, সদস্য সচিব মনির হাসান টিটো, খানজাহান আলী আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এস. এম. এ. দাউদ, আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি সদস্য শেখ আব্দুস সালাম, যোগীপোল ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আলমগীর হোসেন, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিরাজুর রহমান মিরাজ ও সদস্য সচিব ইশতিয়াক আহমেদ ইস্তি।

বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা মোল্লা সোরহাব হোসেন, গিলাতলা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি হারুন অর রশিদ, আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন খোকা, সাংগঠনিক সম্পাদক শেখ আনোয়ার হোসেন, থানা বিএনপির সদস্য সেলিম আহমেদ, খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সভাপতি শেখ বদর উদ্দিন, থানা মহিলাদল নেত্রী শান্মী চৌধুরী মলি ও শিরিনা আক্তার, স্বেচ্ছাসেবক দল নেতা শেখ বিল্লাল হোসেন, মোঃ মাসুম বিল্লাহ, শ্রমিক দল নেতা কাজী শহিদুল ইসলাম ও জিহাদুল ইসলাম জিহাদ।

উৎসবের সভাপতিত্ব করেন খানজাহান আলী থানা সম্মিলিত শিক্ষার্থী পরিষদের সভাপতি সাইফুল্লাহ তাজিম, এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ রকিবুল ইসলাম। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন এশিয়ান টেলিভিশনের ফুলতলা ও দিঘলিয়া উপজেলার রিপোর্টার সাংবাদিক সাইফুল্লাহ তারেক, খানজাহান আলী থানা ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রহমান বিপ্লব ও সদস্য সচিব মোঃ সিয়াম হোসেন।

অনুষ্ঠানে খুলনা বিএল কলেজ, খুলনা সিটি কলেজসহ বিভিন্ন কলেজের ছাত্রদল নেতৃবৃন্দ, মহানগর জাসাস, খানজাহান আলী থানা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উৎসবের শেষ পর্বে জনপ্রিয় ব্যান্ড ‘শিরোনামহীন’ এর প্রাণবন্ত সংগীত পরিবেশনায় তরুণ শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উৎসবের উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park