1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

খুলনায় আল আমিন খানের মৃত্যু: শোকাহত পরিবার ও সহকর্মীরা

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ১৫৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক 

বাংলাদেশ বেতারের মহানগর প্রতিবেদক, দৈনিক আমার সংবাদ–এর জেলা প্রতিনিধি এবং দৈনিক জন্মভূমি–র স্টাফ রিপোর্টার মো. নুরুল আমিন (নূর)–এর বড় ভাই মো. আল আমিন খান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (২৯ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে খুলনার নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৩৪ বছর।

পরিবার সূত্রে জানা যায়, আল আমিন খান দীর্ঘ ১০ বছর ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন। চিকিৎসার পাশাপাশি নিয়মিত ডায়ালাইসিস চললেও শেষ পর্যন্ত আর সুস্থ হয়ে উঠতে পারেননি।

রোববার জোহরবাদ খালিশপুর বায়তুল ফালাহ জামে মসজিদে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁকে গোয়ালখালি কবরস্থানে দাফন করা হয়। জানাজা ও দাফনে স্বজন, সহকর্মী, সাংবাদিক, রাজনীতিবিদ এবং এলাকার অসংখ্য মানুষ অংশ নেন।

অকালপ্রয়াত আল আমিন খান স্ত্রী ও ১০ বছর বয়সী এক ছেলে সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

মরহুমের রুহের মাগফিরাত কামনা করে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে খুলনার বিভিন্ন সাংবাদিক সংগঠন, সামাজিক সংগঠন ও সহকর্মীরা। তাঁরা বলেন, তরুণ বয়সে এমন মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক এবং এটি পরিবারের জন্য অপূরণীয় ক্ষতি।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park