1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

খুলনায় ইসলামী আন্দোলনের ‘পতিত ফ্যাসিস্ট শক্তির অপতৎপরতা রোধে রাজপথে অবস্থান,

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ৭০ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নাসির উদ্দিন খুলনা

পতিত ফ্যাসিস্ট শক্তির অপতৎপরতা রোধ এবং রাজনৈতিক অস্থিতিশীলতা প্রতিহত করার দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে পাওয়ার হাউজ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করে। সকাল ১১টা থেকে ঘন্টাব্যাপী এই কর্মসূচিতে সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন খুলনা মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি শেখ মো. নাসির উদ্দিন, সেক্রেটারি মুফতি ইমরান হোসাইন, সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম, সহ প্রশিক্ষণ সম্পাদক মো. মঈন উদ্দিন, সহ দাওয়া ও প্রচার সম্পাদক মুফতি আমানুল্লাহ, সদর থানা শাখার সহ-সভাপতি আব্দুল মান্নান, ইসলামী যুব আন্দোলন মহানগর সভাপতি মো. আব্দুর রশিদ, খানজাহান আলী থানা জয়েন্ট সেক্রেটারি মো. নাজিম হাওলাদার নাঈম।

এ ছাড়া উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি মো. মাহদী হাসান মুন্না, সাংগঠনিক সম্পাদক হাবিবুল্লাহ মেসবাহ, তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক সাব্বির রহমান শিবলী, সাহিত্য–সংস্কৃতি সম্পাদক শেখ শাহরিয়ার নাফিস, আব্দুর রহমান সিজান, আরাফাত শিকদার, আবু বকর, নুরুল করীম, মিরাজুল ইসলাম, তামিম মল্লিক, ইয়ামিনসহ আরও অনেকে।

অবস্থান কর্মসূচিতে নেতারা বলেন, পতিত ফ্যাসিস্ট শক্তির যেকোনো ষড়যন্ত্র রাজপথেই প্রতিহত করা হবে এবং দেশের বিরুদ্ধে কোনো অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড করতে দেওয়া হবে না। তারা শান্তিপূর্ণ গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় সব দেশপ্রেমিক নাগরিককে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park