1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নড়াইলে নবগঙ্গা সেতুর কাজ থমকে, দুই পাড়ের লক্ষাধিক মানুষের দুর্ভোগ চরমে তেরখাদায় দুর্গাপূজা ঘিরে পুলিশের মতবিনিময় সভা, আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা তেরখাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সহনশীল দেশ গড়ার আহ্বান খুলনার জিরো পয়েন্টে বাসে তল্লাশি, ৬ কেজি ৫৯৭ গ্রাম আইস উদ্ধার সাজমীর হত্যা মামলায় এসআরবি-৬-এর অভিযানে দুই আসামি গ্রেপ্তার রূপসায় ইটভাটা ব্যবসায়ী ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার বড়দিয়া বাজার রক্ষায় উদ্যোগ, ভাঙন প্রতিরোধে শুরু হচ্ছে জরুরি কার্যক্রম খুলনার একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেপ্তার সুন্দরবনে জলদস্যুদের আস্তানায় অভিযান, ১৪টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল সরঞ্জাম উদ্ধার বড়দিয়া বাজারে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন ইউএনওর, ১৬ ব্যবসায়ীকে সহায়তা ও জিওব্যাগ ফেলার নির্দেশ

খুলনায় কেএমপির অভিযানে মাদকসহ বিভিন্ন মামলায় ১৪ জন গ্রেপ্তার

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

খুলনা প্রতিনিধি

খুলনায় মাদক, গ্রেপ্তারি পরোয়ানা ও বিভিন্ন অপরাধের মামলায় কেএমপির পৃথক অভিযানে মোট ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাত থেকে দিনব্যাপী নগরীর বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সংশ্লিষ্ট থানা পুলিশ। এ সময় একজনের কাছ থেকে ২৬টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

কেএমপি সূত্রে জানা যায়, খুলনা সদর থানা পুলিশের অভিযানে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে রাতের বিভিন্ন সময়ে মুসলমানপাড়া ক্রস রোড, ৪ নম্বর ফুডঘাট ও টুটপাড়া মেইন রোড এলাকায় অভিযান চালিয়ে ধর্তব্য অপরাধ করার উদ্দেশ্যে ঘোরাফেরার অভিযোগে হাফিজুর রহমান (৩৫), আশিক (২৫), ওহিদুল ইসলাম (২৫), রাসেল শেখ (২৫), রবিউল ইসলাম (১৯) ও রাহাত (১৯)কে গ্রেপ্তার করা হয়।

একই থানা পুলিশ রাত ১২টা ২০ মিনিটে মুসলমানপাড়া ক্রস রোড এলাকা থেকে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি সাইফুল আজম ওরফে সুজন হাওলাদারকে (৩৭) গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে খুলনা সদর থানায় ২০২৫ সালের একটি মামলায় একাধিক ধারায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল বলে পুলিশ জানিয়েছে।

এ ছাড়া দুপুরে রূপসা স্ট্যান্ড রোডের কোকাকোলা অফিসের সামনে অভিযান চালিয়ে কামরুল চৌধুরী (৩১)কে গ্রেপ্তার করা হয়। তার হেফাজত থেকে ২৬টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ।

খালিশপুর থানা পুলিশের পৃথক অভিযানে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গোয়ালপাড়া এলাকা থেকে ফারুক খলিফা ও জোবায়ের মোল্লা (১৯) এবং পিপলস জুট মিল এলাকা থেকে ইউসুফ আলী শিকদার ওরফে কালা ইউসুফকে (৫৪) গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে পৃথক মামলায় আদালতের পরোয়ানা ও মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। খানজাহান আলী থানা পুলিশ ফুলবাড়ী গেট এলাকা থেকে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার আসামি আব্দুল্লাহ ওরফে আব্দুল্যাহকে (২০) গ্রেপ্তার করে। তাকে আদালতে পাঠানো হয়েছে।

অন্যদিকে দৌলতপুর থানা পুলিশ পৃথক দুটি মামলায় কামরান শেখ ও সোহাগ ফারাজীকে (২৭) গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।কেএমপি জানিয়েছে, নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক, অপরাধী ও পরোয়ানাভুক্ত আসামিদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park