1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

খুলনায় চ্যানেল এস সেভেন-এর আত্মপ্রকাশ সিটি ইন হোটেলে জমকালো আয়োজন

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৬২ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মোঃ মামুন মোল্লা, খুলনা

খুলনায় বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন হলো নতুন গণমাধ্যম চ্যানেল এস সেভেন। রবিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় সিটি ইন ইন্টারন্যাশনাল হোটেলে অনুষ্ঠিত এই আত্মপ্রকাশ অনুষ্ঠানটি সাংবাদিক, আইনজীবী, সাংস্কৃতিককর্মী এবং তরুণ প্রজন্মের মিলনমেলায় পরিণত হয়।

অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোঃ মনিরুজ্জামান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দায়িত্বশীল সাংবাদিকতা ও সত্যনিষ্ঠ তথ্য পরিবেশনের মাধ্যমে চ্যানেল এস সেভেন সমাজে ইতিবাচক ভূমিকা রাখবে।

সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগরের সেক্রেটারি অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হক, বিশিষ্ট সাংবাদিক ও সাহিত্যিক শেখ আবু আসলাম বাবু এবং চ্যানেল এস সেভেন-এর উপদেষ্টা অ্যাডভোকেট মোঃ বাবুল হাওলাদার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চ্যানেল এস সেভেনের চেয়ারম্যান শেখ শাহীন। সঞ্চালনায় ছিলেন ইফফাত সানিয়া ন্যান্সি। স্বাগত বক্তব্য দেন ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাহাঙ্গীর হোসেন।

এছাড়া উপস্থিত ছিলেন মোঃ মোশারফ হোসেন, মোঃ মামুন মোল্লা, সংকর দাস প্রবন, গাজী মনিরুজ্জামান, তারিকুল ইসলাম তুহিন, অসিস কুমার সাহা, মোঃ টোকন শেখ, শিশু সাংবাদিক শেখ জান্নাতুল ফেরদৌস ও শিশু সাংবাদিক কথা।

পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে অতিথিরা প্রতীকী ‘পদ্মা সরিয়ে’ চ্যানেল এস সেভেন-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। সমাজসেবা ও সাংবাদিকতায় অবদানের জন্য সম্মাননা স্মারক প্রদান করা হয়। নৈশ ভোজ ও ফটো সেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

NGS/MMH

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park