1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নড়াইলে নবগঙ্গা সেতুর কাজ থমকে, দুই পাড়ের লক্ষাধিক মানুষের দুর্ভোগ চরমে তেরখাদায় দুর্গাপূজা ঘিরে পুলিশের মতবিনিময় সভা, আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা তেরখাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সহনশীল দেশ গড়ার আহ্বান খুলনার জিরো পয়েন্টে বাসে তল্লাশি, ৬ কেজি ৫৯৭ গ্রাম আইস উদ্ধার সাজমীর হত্যা মামলায় এসআরবি-৬-এর অভিযানে দুই আসামি গ্রেপ্তার রূপসায় ইটভাটা ব্যবসায়ী ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার বড়দিয়া বাজার রক্ষায় উদ্যোগ, ভাঙন প্রতিরোধে শুরু হচ্ছে জরুরি কার্যক্রম খুলনার একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেপ্তার সুন্দরবনে জলদস্যুদের আস্তানায় অভিযান, ১৪টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল সরঞ্জাম উদ্ধার বড়দিয়া বাজারে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন ইউএনওর, ১৬ ব্যবসায়ীকে সহায়তা ও জিওব্যাগ ফেলার নির্দেশ

খুলনায় দুই আসামি গ্রেপ্তার, রিভলবার ও ৪০ কার্তুজ উদ্ধার

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

খুলনা প্রতিনিধি

খুলনা সদর থানা পুলিশের বিশেষ অভিযানে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পরে গ্রেপ্তারকৃত এক আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে লবণচরা থানা এলাকায় অভিযান চালিয়ে একটি রিভলবার ও বিভিন্ন ধরনের ৪১টি কার্তুজ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ভোর ৪টা ৩০ মিনিটে খুলনা সদর থানাধীন টুটপাড়া সার্কুলার রোড এলাকায় অভিযান চালিয়ে সালাউদ্দিন আহমেদ (২৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার গাওদিয়া গ্রামের মৃত সৈয়দ চৌধুরীর ছেলে। বর্তমানে তিনি খুলনার দক্ষিণ টুটপাড়া সার্কুলার রোড এলাকায় সাব্বিরের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

পরে সালাউদ্দিন আহমেদের দেওয়া তথ্যের ভিত্তিতে সকাল ৬টা ৪৫ মিনিটে খুলনা মেট্রোপলিটন পুলিশের লবণচরা থানাধীন ৪ নম্বর ওয়ার্ডের মধ্য হরিণটানা এলাকায় অভিযান চালানো হয়। সেখানে আবিদ হাসান রানা (৪১) নামের এক ব্যক্তির বাসার শয়নকক্ষের বিছানার নিচ থেকে একটি রিভলবার, রিভলবারের একটি কার্তুজ, পিস্তলের ১৬টি কার্তুজ এবং শর্টগানের ২৪টি তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

আবিদ হাসান রানা মধ্য হরিণটানা এলাকার মৃত ওলিয়ার রহমানের ছেলে। পুলিশের দাবি, উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদের ঘটনায় লবণচরা থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park