1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

খুলনায় নারী পুলিশ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

খুলনা অফিস

খুলনায় হাইওয়ে পুলিশের একজন নারী কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৯ নভেম্বর) দুপুর দেড়টার দিকে খুলনা মহানগরীর খালিশপুর থানাধীন মুজগুন্নি হাউজিং এস্টেটসংলগ্ন হাইওয়ে হেডকোয়ার্টার, খুলনা রিজিওনের নারী ব্যারাকের নিজ কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়। ঘটনা সময় তিনি নতুন শাড়ি পরিহিত অবস্থায় ছিলেন।

নিহত পুলিশ সদস্যের নাম মিমি খাতুন (২৭)। তিনি কুষ্টিয়ার মিরপুর উপজেলার গেটপাড়া ফুলবাড়ি এলাকার বাসিন্দা এবং ইমরান হোসেনের স্ত্রী।

পুলিশ জানায়, কক্ষে প্রবেশ করে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় মিমির মরদেহ ঝুলতে দেখা যায়। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও কী কারণে তিনি এমন ঘটনা ঘটালেন—তা জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

খালিশপুর থানা পুলিশ সন্ধ্যা সাতটার পর মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park