
নিজস্ব প্রতিবেদক
খুলনা নগরীতে নতুনভাবে যাত্রা শুরু করেছে আধুনিক খাবারের প্রতিষ্ঠান ‘মীম রেস্টুরেন্ট অ্যান্ড কফি হাউজ’। রবিবার (৫ এপ্রিল ২০২৬) নর্দান ইউনিভার্সিটির সামনে, নতুন জেলখানা সংলগ্ন খুলনা সিটি বাইপাস এলাকায় প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে নর্দান ইউনিভার্সিটির রেজিস্ট্রার লে. কর্নেল ইমাম আহসান (অব.), ডেপুটি রেজিস্ট্রার মো. সেলিম খান, প্রজেক্ট ডিরেক্টর মো. সেলিম চৌধুরী এবং সোনাডাঙ্গা কাঁচাবাজার মালিক সমিতির সভাপতি মো. নজরুল ইসলামসহ শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকার বাসিন্দারা উপস্থিত ছিলেন। অতিথিরা ফিতা কেটে রেস্টুরেন্টটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে বক্তারা রেস্টুরেন্টটির আধুনিক সাজসজ্জা, মনোরম পরিবেশ এবং খাবারের মানের প্রশংসা করেন। তারা আশা প্রকাশ করেন, এটি খুলনার খাদ্যপ্রেমীদের জন্য একটি নতুন আড্ডা ও স্বাদের ঠিকানা হয়ে উঠবে।
প্রতিষ্ঠানের উদ্যোক্তা বিশিষ্ট ব্যবসায়ী আহাদ বিশ্বাস বলেন, “আমাদের লক্ষ্য গ্রাহকদের সর্বোচ্চ মানের খাবার ও সেরা সেবা নিশ্চিত করা। আমরা চাই ‘মীম রেস্টুরেন্ট’ সবার প্রিয় একটি জায়গা হয়ে উঠুক।” রেস্টুরেন্টটিতে ফাস্ট ফুড, কফি, মিল্কশেক, আইসক্রিম ও ডেজার্টের পাশাপাশি সকাল, দুপুর ও রাতের দেশীয় ঐতিহ্যবাহী খাবারের ব্যবস্থাও রাখা হয়েছে।
অনুষ্ঠানের শেষ পর্বে মদিনা নগর মসজিদের খতিব মুফতি আরিফ বিল্লা দোয়া পরিচালনা করেন। রেস্টুরেন্ট কর্তৃপক্ষ নগরবাসীকে নতুন এই প্রতিষ্ঠানে এসে ভিন্নধর্মী খাবারের অভিজ্ঞতা উপভোগের আমন্ত্রণ জানিয়েছেন।
NGS/MMH