1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

খুলনা খালিশপুরে সন্ত্রাস, মাদক ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির সমাবেশ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

খুলনা প্রতিনিধি

খুলনার খালিশপুরের বাস্তহারা কলোনির মসজিদ রোডে সন্ত্রাস, মাদক ও নৈরাজ্যের বিরুদ্ধে এক প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি। আজ বিকেল চারটায় ৯ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সভাপতি কাজী শামীম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ভুট্ট।

সভাপতি কাজী শামীম বলেন, “সন্ত্রাস, মাদক ও নৈরাজ্যের কারণে সমাজ ধ্বংসের পথে যাচ্ছে। যুবসমাজকে রক্ষা করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। শান্তি প্রতিষ্ঠায় রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও সচেতন নাগরিকদের এগিয়ে আসতে হবে।”

সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ভুট্ট বলেন, “খালিশপুরে দীর্ঘদিন ধরে মাদক ও নৈরাজ্যের প্রভাব মানুষকে কষ্ট দিচ্ছে। এর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। আইনশৃঙ্খলা বাহিনীকে কার্যকর ব্যবস্থা নিতে হবে যাতে এলাকায় শান্তি ফিরে আসে।”

খালিশপুর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক বিপ্লবুর রহমান কুদ্দুস বলেন, “যে মাদক ও সন্ত্রাস আমাদের পরিবার ও সমাজকে ধ্বংস করছে, তা মোকাবিলায় কঠোর সামাজিক প্রতিরোধ গড়ে তোলা জরুরি। বিএনপি এ ক্ষেত্রে জনগণের পাশে আছে এবং থাকবে।”

খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী বলেন, “আজ দেশের সর্বত্র নৈরাজ্য ও মাদকের ছড়াছড়ি। এর শিকার হচ্ছে আমাদের তরুণ সমাজ। আমরা সবাই ঐক্যবদ্ধ হলে মাদক ও সন্ত্রাস নির্মূল করা সম্ভব। প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা রাখতে হবে।”

যুবদল নেতা সুমন হাওলাদার বলেন, “মাদকের কারণে আমাদের যুব সমাজ ধ্বংসের মুখে। তরুণরা যদি সুস্থ সংস্কৃতি, খেলাধুলা ও শিক্ষার সাথে যুক্ত হয় তবে তারা কখনো নেশার দিকে যাবে না। মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এখন সময়ের দাবি।”

এলাকাবাসীরা জানান, মাদক ও নৈরাজ্যের কারণে তরুণ প্রজন্ম বিপথগামী হচ্ছে এবং পারিবারিক শান্তি নষ্ট হচ্ছে। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের প্রতিবাদ কর্মসূচি সমাজে সচেতনতা সৃষ্টি করবে এবং এলাকার ধর্মীয় চর্চা, শিক্ষার পরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত হবে। সমাবেশে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park