1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

খুলনা জেলখানা ঘাটে ব্রিজ নির্মাণের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মানববন্ধন

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ২৮৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক

০৯ মার্চ ২০২৫, খুলনা: খুলনা সদর থানাধীন জেলখানা ঘাটে ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন খুলনা জেলা শাখা। খুলনা সড়ক ও জনপথ অধিদপ্তরের সামনে আয়োজিত এ মানববন্ধন কর্মসূচি সকাল ১২টা ১০ মিনিটে শুরু হয় এবং এতে প্রায় ৩৫-৪০ জন অংশ নেন।

মানববন্ধনে নেতৃত্ব দেন সংগঠনটির খুলনা জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক কদরুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক মো. শামীম হাওলাদার, সংগঠক এম. এ. কাদের, সদস্য তরিকুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

দাবিসমূহ:

১. রূপসা, তেরখাদা, দিঘলিয়া, কালিয়া ও মোল্লাহাট উপজেলার পাশাপাশি গোপালগঞ্জ, নড়াইল ও বাগেরহাট জেলার মানুষের জন্য খুলনা জেলখানা ঘাট অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন লক্ষাধিক মানুষ এই ঘাট ব্যবহার করলেও দীর্ঘদিন ধরে ব্রিজ নির্মাণ না হওয়ায় যাতায়াতে চরম ভোগান্তির শিকার হচ্ছে সাধারণ জনগণ।

২. পারাপারের দীর্ঘসূত্রিতার কারণে অসংখ্য রোগী যথাসময়ে হাসপাতালে পৌঁছাতে না পেরে মৃত্যুবরণ করেছেন, যা নিয়মিত ঘটছে।

৩. স্থানীয় প্রভাবশালীরা জনগণের দুর্ভোগের কথা বিবেচনা না করে ঘাট ব্যবস্থাকে তাদের ব্যক্তিগত লাভের জন্য ব্যবহার করছে। স্বাধীনতার পর থেকে গুরুত্বপূর্ণ এই ঘাটে ব্রিজ নির্মিত না হওয়ার এটিই প্রধান কারণ।

৪. অফিসগামী ও সাধারণ জনগণের সময়ের অপচয়, যানজট ও দীর্ঘ ভোগান্তি লাঘবে দ্রুত ব্রিজ নির্মাণ জরুরি।

৫. ট্রলার ও ফেরি ব্যবসায়ীদের সিন্ডিকেট সবসময় ব্রিজ নির্মাণের বিপক্ষে অবস্থান নেয়, যাতে তাদের ব্যবসায় কোনো প্রভাব না পড়ে। জনগণের স্বার্থকে উপেক্ষা করে এই সিন্ডিকেট অবৈধভাবে ঘাট পরিচালনা করছে।

মানববন্ধনে বক্তারা দ্রুত ব্রিজ নির্মাণের দাবি জানান এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন। জনসাধারণের চলাচলে দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে দ্রুত ব্রিজ নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park