1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

খুলনা জেলা কারাগারে দুই গ্রুপের সংঘর্ষ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ১৭৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক:

খুলনা জেলা কারাগারে শনিবার (১৮ অক্টোবর) বিকেল পৌনে পাঁচটার দিকে দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রায় পঁয়তাল্লিশ মিনিট ধরে চলা এ সংঘর্ষে কারাগারে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।

কারা সূত্র জানায়, সংঘর্ষ শুরু হলে কারাগার কর্তৃপক্ষ পাগলা ঘণ্টা বাজিয়ে জরুরি সতর্কতা জারি করে এবং প্রাথমিকভাবে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে কারা সশস্ত্র বাহিনী দ্রুত কারাগারে প্রবেশ করে ব্যবস্থা নেয়। প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় পরিস্থিতি স্বাভাবিক করা সম্ভব হয়।

খুলনা জেলা জেল সুপার মো. নাসির উদ্দিন প্রধান বলেন, “সংঘর্ষের ঘটনায় কেউ হতাহত হয়নি। বিষয়টি তদন্ত করে কারাবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক রয়েছে।” তিনি আরও জানান, সংঘর্ষে কারা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

 

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park