1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির সভাপতি পপলু ও সাধারণ সম্পাদক মতি

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২৫
  • ৭৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মাছরাঙ্গা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি মোস্তফা জামাল পপলু ও সাধারণ সম্পাদক এসএ টিভির ব্যুরো প্রধান রকিবুল ইসলাম মতি।

শুক্রবার সন্ধ্যায় নগরীর সাত রাস্তা মোড়ের একটি অভিজাত রেস্তোরাঁয় ইউনিটির সদস্যদের উপস্থিতিতে এক সভায় এই কমিটি গঠন করা হয়৷

কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি পদে বাংলাভিশনের ব্যুরো প্রধান আতিয়ার পারভেজ, যুগ্ম-সম্পাদক সময় টেলিভিশনের রিপোর্টার  আব্দুল্লাহ আল মামুন রুবেল, কোষাধ্যক্ষ সময় টেলিভিশনের রিপোর্টার বেল্লাল হোসেন সজল, নির্বাহী সদস্য এটিএন বাংলার ব্যুরো প্রধান এস এম হাবিব, এনটিভির ব্যুরো প্রধান আবু তৈয়ব, এখন টিভির ব্যুরো প্রধান মো. তরিকুল ইসলাম ও এশিয়ান টিভির ব্যুরো প্রধান মো. বাবুল আক্তার। সভায় সভাপতিত্ব করেন বাংলাভিশনের ব্যুরো প্রধান আতিয়ার পারভেজ।

সভায় উপস্থিত ছিলেন চ্যানেল টোয়েন্টি ফোরের ব্যুরো প্রধান মো. মামুন রেজা, ডিবিসির ব্যুরো প্রধান আমিরুল ইসলাম, জিটিভির ব্যুরো প্রধান লিয়াকত হোসেন, ইন্ডিপেন্ডেন্ট টিভির প্রতিনিধি অভিজিৎ পাল, যমুনা টিভির ব্যুরো প্রধান প্রবীর বিশ্বাস, মাই টিভি ব্যুরো প্রধান শিশির রঞ্জন মল্লিক, বাংলা টিভির প্রতিনিধি তরিকুল ইসলাম ডালিম, আনন্দ টিভির ব্যুরো প্রধান আমজাদ আলী লিটন, গ্লোবাল টিভির বিভাগীয় প্রধান আনিছুর রহমান কবীর, এটিএন নিউজের বিভাগীয় প্রধান মো. অসীম, সময় টেলিভিশনের রিপোর্টার তানজীম আহম্মেদ, বিজয় টিভির প্রতিনিধি আব্দুর রাজ্জাক।

সভায় সকলের সম্মতিক্রমে আগামী এক বছরের জন্য খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির দায়িত্ব দেওয়া হয়।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park