1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

খুলনা-ঢাকা মহাসড়কে দুর্ঘটনায় নিহত ১আহত ৮ 

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
  • ১৭২ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

খুলনা-ঢাকা মহাসড়কের ফকিরহাট উপজেলার মূলঘর এলাকায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এক যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় চালকসহ আহত হয়েছেন ৮ জন । নিহত যাত্রীর পরিচয় পাওয়া যায়নি। তাঁর বয়স আনুমানিক ৩৫ বছর।

উক্ত বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে। পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী ইমাদ পরিবহনের একটি বাস খুলনার উদ্দেশে যাচ্ছিল। গতকাল সোমবার ৯জুন ২০২৫ এর দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার মূলঘর এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি গাছের সঙ্গে ধাক্কা লাগে।

এতে ঘটনাস্থলেই এক যাত্রী নিহত হন। খবর পেয়ে হাইওয়ে থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

আহতদের মধ্যে ৬ জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নুরুজ্জমান বলেন, নিহত ব্যক্তির এখনো পরিচয় পাওয়া যায়নি। লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বাসটি থানায় নিয়ে আসা হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় পাওয়া গেলে আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park