1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

খুলনা তেরখাদায় চেয়ারম্যানের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ৩০৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

শেখ মাহাবুব আলম বিভাগীয় প্রধান খুলনা

তেরখাদা উপজেলার ৬নং মধুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টেন্ডারবাজ, চাঁদাবাজ ও বিভিন্ন অপকর্মের হোতা শেখ মোহাম্মাদ মহসিন এর অপসারনের দাবীতে এলাকাবাসীর 

ইউনিয়ন পরিষদ ভবনের সামনে আজ বুধবার সকাল ১১ টায় মানববন্ধন করেন। উক্ত মানববন্ধনে উপস্থিত বক্তারাতেরখাদা উপজেলার ৬নং মধুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মোহাম্মাদ মহসিন এর সকল অপকর্মের বর্ণনা তুলে ধরেন। তারই পরিপ্রেক্ষিতে চেয়ারম্যানের অপসারণের দাবি জানান। এ সময় তারা চেয়ারম্যানের কক্ষে তালা মেরে দেন। উক্ত মানববন্ধনে উপস্থিত থাকেন মোঃ জামাল মুন্সি মধুপুর ইউনিয়নের যুবদলের সভাপতি। আরাফাত রহমান সভাপতি-ছাত্রদল।

এছাড়া মধুপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও সদস্য সচিব উপস্থিত ছিলেন। এছাড়া মধুপুর ইউনিয়ন এর বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল এবং দুপুর ইউনিয়নের সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। এ সময় তারা মানববন্ধন শেষে রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল বের করেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park