1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

খুলনা নগরীর বিভিন্ন রাস্তার মোড় ও সড়কের নির্মাণ-সৌন্দর্যবর্ধন কাজের গতি আনতে করণীয় বিষয়ক সভা অনুষ্ঠিত

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ১৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) এলাকায় বন্ধ থাকা বা ধীর গতিতে চলমান ২২ টি মোড়ের উন্নয়ন ও সৌন্দর্যবর্ধনের কাজ যৌক্তিকতার আলোকে পুনরায় শুরু ও সম্পন্ন করা বিষয়ে বিশেষজ্ঞ ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সাথে এক সভা আজ (বুধবার) বিকেলে অনুষ্ঠিত হয়। কেসিসির প্রশাসক মোঃ ফিরোজ সরকারের সভাপতিত্বে কেসিসি’র শহিদ আলতাফ মিলনায়তনে সভাটি অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, প্রাপ্ত মতামতেরভিত্তিতে সংশ্লিষ্ট সকল দপ্তরের কর্মকর্তারা সাইটগুলো সরেজমিনে পরিদর্শন করে নকশাগত সমস্যার সমাধান খুঁজে বের করবেন। উন্নয়ন কাজ বাস্তবায়ন করার ক্ষেত্রে রাস্তার প্রশস্ততা যেন না কমে সেদিকটায় বিশেষভাবে নজর দিতে হবে। সেই সাথে চলমান প্রকল্পের যেসব জায়গায় বিভিন্ন কারণে যানজট এর মতো দুর্ভোগের সৃষ্টি হচ্ছে সেগুলোকে অপসরণের মাধ্যমে সড়কগুলোকে চলাচল উপযোগী রাখতে হবে। শহরের ২২টি মোড়ের চলমান কাজকে আরও দ্রুততার সাথে শেষ করতে ইতিবাচকভাবে কাজ করা প্রয়োজন। মনে রাখতে হবে শহরটি আমাদের সবার।

সভায় মোড়গুলোর আধুনিকায়ন ও সৌন্দর্যবর্ধনের ক্ষেত্রে পূর্তকাজের নকশা বিষয়ে আপত্তি ও সমাধানের উপায় নিয়ে আলোচনা হয়। নাগরিক ভাবনা থেকে উঠে আসা বক্তৃতায় বিদ্যমান নকশাগত ক্রটির মাধ্যমে জনভোগান্তি বৃদ্ধির আশঙ্কা দূর করতে করনীয় বিষয়ে বিস্তারিত মতামত উঠে আসে।

সভায় কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম, প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) মশিউজ্জামান খান, খুলনা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (ট্রাফিক) সুদর্শন কুমার রায়, খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) কাজী মোঃ সাবিরুল আলম-সহ বিশ^বিদ্যালয়ের শিক্ষক, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন নাগরিক সংগঠনের প্রতিনিধি ও ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park