1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

খুলনা নগর ছাত্রলীগের সহ-সভাপতি সজল গ্রেপ্তার: আদালতে জনতার ক্ষোভ, ডিম নিক্ষেপ।

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ১৯৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

শেখ মাহাবুব আলম খুলনা জেলা প্রতিনিধি

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের খুলনা মহানগর শাখার সহ-সভাপতি রনবীর বাড়ই সজলকে ভাঙচুর মামলায় গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে। আদালতে হাজির করার সময় উত্তেজিত জনতা তাকে মারধর করে এবং ডিম নিক্ষেপ করে ক্ষোভ প্রকাশ করেছে।

পুলিশ জানায়, সজলকে গতকাল রাতে বাগেরহাটের মোংলা থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে হত্যা, বিএনপি কার্যালয়ে ভাঙচুর এবং নাশকতার একাধিক মামলা রয়েছে। দুপুরে খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সজলকে হাজির করলে আদালত প্রাঙ্গণে উত্তেজনার সৃষ্টি হয়।

এ সময় উপস্থিত জনতা সজলকে উদ্দেশ্য করে নানা স্লোগান দেয়। এক পর্যায়ে উত্তেজিত জনতা তাকে মারধর করতে শুরু করে এবং ডিম ছুড়ে মারে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ তাকে দ্রুত জনতার হাত থেকে উদ্ধার করে আদালতের হাজতখানায় নিয়ে যায়। আদালতের বিচারক রকিবুল ইসলাম বকুল শুনানি শেষে তাকে জেল হাজতে প্রেরণের আদেশ দেন।

প্রসঙ্গত, রনবীর বাড়ই সজলের বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা রয়েছে, যার মধ্যে হত্যা, সহিংসতা এবং রাজনৈতিক কর্মকাণ্ডে নাশকতার অভিযোগ অন্যতম। তার গ্রেপ্তার এবং আদালতে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ ও প্রশাসন জনসাধারণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park